ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
সড়ক দুর্ঘটনায় ওমানে সাত বাংলাদেশি নি’হত
প্রবাস ডেস্ক: মধ্যপ্রাচ্যের দেশ ওমানের দুকুম এলাকায় সড়ক দুর্ঘটনায় সাতজন বাংলাদেশি নিহত হয়েছেন। এ ঘটনায় নিহতরা সবাই চট্টগ্রাম জেলার সন্দ্বীপ উপজেলার সারিকাইত ইউনিয়নের বাসিন্দা।
স্থানীয়দের মাধ্যমে জানা গেছে, বুধবার সন্ধ্যার দিকে সাগরে কাজ শেষে তারা মাইক্রোবাসে বাসায় ফিরছিলেন। এ সময় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে দুমড়েমুচড়ে যায়। দুর্ঘটনাস্থলেই সাতজনের মৃত্যু হয়।
নিহতদের মধ্যে এ পর্যন্ত তিনজনের পরিচয় নিশ্চিত হয়েছে। তারা হলেন—সারিকাইত ইউনিয়নের ২ নং ওয়ার্ডের আলী কব্বর সেরাংয়ের ছেলে আমিন সওদাগর, ৪ নং ওয়ার্ডের শহিদুল্লাহর ছেলে আরজু, এবং ২ নং ওয়ার্ডের ইব্রাহীম মেস্তুরীর ছেলে রকি।
উল্লেখ্য, ওমান বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ শ্রমবাজার। সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের পর দেশের জন্য এটি অন্যতম প্রধান গন্তব্যস্থল। এখানে হাজার হাজার বাংলাদেশি বিভিন্ন খাতে কাজ করে থাকেন।
কেএমএ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ১১-২০ গ্রেডের চাকরিতে ভাইভার নম্বর বাড়ছে
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)
- নতুন পে-স্কেলে মোবাইল ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা, কোন গ্রেডে কত?
- বিসিএস শিক্ষা ক্যাডারের ৬১৮ প্রভাষকের চাকরি স্থায়ীকরণ