ঢাকা, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
কটাক্ষের মাঝেও ফোকাসে শবনম ফারিয়া
বিনোদন ডেস্ক: বাংলাদেশের আলোচিত অভিনেত্রী শবনম ফারিয়া বর্তমানে শ্রীলঙ্কায় ছুটি কাটাচ্ছেন। কিছুদিন আগে তিনি ঘরোয়া পরিণয়ে আবদ্ধ হয়েছেন তানজিম তৈয়বের সঙ্গে। চলতি বছরের শেষের দিকে বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করার কথা রয়েছে অভিনেত্রীর।
সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তরা আগ্রহী হয়ে জানতে চেয়েছেন, মধুচন্দ্রিমায় (হানিমুনে) কোথায় যাচ্ছেন শবনম ফারিয়া। অভিনেত্রী জানিয়েছেন, হানিমুনের জন্য তারা মালদ্বীপ যাচ্ছেন। ধারণা করা হচ্ছে, মালদ্বীপ যাত্রার আগে শ্রীলঙ্কায় কিছু সময় কাটাচ্ছেন তিনি। সম্প্রতি শ্রীলঙ্কা থেকে একটি ছবি পোস্ট করেছেন অভিনেত্রী, যা নানা প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে।
নেটিজেনরা শবনম ফারিয়ার নতুন লুকের ছবি দেখে মিশ্র প্রতিক্রিয়া জানাচ্ছেন; কেউ কটাক্ষ করছেন, আবার কেউ প্রশংসা করছেন। তবে অভিনেত্রী এখনও এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানাননি।
শবনম ফারিয়া ১৯ সেপ্টেম্বর রাজধানীর মাদানী এভিনিউয়ের মসজিদ আল মুস্তাফায় নিকট আত্মীয় ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে বিয়ে করেন। তাঁর স্বামী তানজিম তৈয়ব রাজশাহীর ছেলে এবং অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব সাউথ ওয়েলস থেকে স্নাতকোত্তর করেছেন। বর্তমানে তিনি দেশের একটি শীর্ষস্থানীয় বেসরকারি ব্যাংকে অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট হিসেবে কর্মরত আছেন।
কেএমএ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)