ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
অনিবার্য কারণে পেছাল '১ম বাংলাদেশ আন্তর্জাতিক হালাল শোকেস'
নিজস্ব প্রতিবেদক: অনিবার্য কারণে '১ম বাংলাদেশ আন্তর্জাতিক হালাল শোকেস ২০২৫ (BIHAS 2025)' সিম্পোজিয়ামের উদ্বোধন স্থগিত করা হয়েছে। পূর্বে ৯ অক্টোবর বৃহস্পতিবার এই অনুষ্ঠানের আয়োজন করার কথা থাকলেও, তা পিছিয়ে আগামী ২০ অক্টোবর সোমবার নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে।
আজ বুধবার (৮ অক্টোবর) EXPOPRO এর প্রতিষ্ঠাতা ও সিইও এবং BIHAS 2025 আয়োজক কমিটির আহ্বায়ক মো. মামুনুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
আয়োজকরা এই তারিখ পরিবর্তনের কারণে সৃষ্ট অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছেন এবং সকলের সহযোগিতা কামনা করেছেন। তারা বিশ্বাস করেন যে, সম্মানিত অতিথিদের উপস্থিতি আন্তর্জাতিক হালাল বাণিজ্য ও বিনিয়োগে বাংলাদেশের অবস্থানকে শক্তিশালী করার লক্ষ্যকে আরও সমৃদ্ধ করবে।
উল্লেখ্য, বৈশ্বিক হালাল অর্থনীতিতে বাংলাদেশকে একটি শক্তিশালী অবস্থানে নিয়ে যাওয়ার লক্ষ্য নিয়ে গুলশানের দ্য ক্লাব'৮৯-এ অনুষ্ঠিত হতে যাচ্ছে "১ম বাংলাদেশ আন্তর্জাতিক হালাল শোকেস ২০২৫ (BIHAS 2025)" সিম্পোজিয়ামের উদ্বোধন। EXPOPRO কর্তৃক আয়োজিত এই যুগান্তকারী উদ্যোগটি হালাল শিল্পে বাংলাদেশের ভূমিকা আরও সুদৃঢ় করবে বলে আশা করা হচ্ছে।
এই সিম্পোজিয়ামটি একটি গুরুত্বপূর্ণ মাইলফলক চিহ্নিত করবে, যেখানে কূটনীতিক, নীতিনির্ধারক, শিল্প নেতৃবৃন্দ এবং উদ্যোক্তারা একত্রিত হবেন। এর মূল উদ্দেশ্য হলো হালাল শিল্পের সুযোগ, চ্যালেঞ্জ এবং সহযোগিতামূলক পথগুলি অন্বেষণ করা।
BIHAS 2025 সিম্পোজিয়াম হালাল অর্থনীতির বিভিন্ন দিক নিয়ে আলোচনার একটি অনন্য সুযোগ তৈরি করবে। অংশগ্রহণকারীরা বাংলাদেশের হালাল পণ্যের সম্ভাবনা, হালাল সার্টিফিকেশন প্রক্রিয়া এবং আন্তর্জাতিক বাজারে প্রবেশের কৌশল নিয়ে বিস্তারিত জানতে পারবেন। এটি দেশের হালাল শিল্পকে বৈশ্বিক মানচিত্রে তুলে ধরতে এবং আন্তর্জাতিক অংশীদারদের সাথে সংযোগ স্থাপনে সহায়ক হবে।
এমজে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- দুর্নীতিবাজ-সন্ত্রাসীদের দলে জায়গা হবে না: স্বাস্থ্যমন্ত্রী
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- আজকের খেলার সময়সূচি (৩১ আগস্ট)