ঢাকা, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩
আবরারের হ’ত্যা শিবিরের ভুল রাজনীতির ফল: হামিম
নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থী ও ছাত্রদল নেতা শেখ তানভীর বারী হামিম আজ আবরার ফাহাদ হত্যাকাণ্ডের দায় ছাত্রশিবিরের গোপন রাজনীতির ওপর চাপিয়েছে।
মঙ্গলবার (৭ অক্টোবর) বিকালে তার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া পোস্টে হামিম লিখেছেন, ছাত্রশিবিরের কমিটি যদি অন্যান্য ছাত্রসংগঠনের মতো প্রকাশিত হতো, তাহলে আবরার ফাহাদের মতো সাধারণ শিক্ষার্থীরা বিনা কারণে ট্যাগিংয়ের মাধ্যমে নির্মম নির্যাতনের শিকার হয়ে প্রাণ হারাত না।
তিনি আরও বলেন, আবরার ফাহাদ যেমন ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে জাতীয় ঐক্যের প্রতীক, ঠিক তেমনি তার মৃত্যুও নির্দেশ করে শিবিরের ভুল রাজনীতির ফলাফল। এই দিনে সবাইকে দুটি বিষয়ে ঐক্যমতে পৌঁছাতে হবে ছাত্রলীগ নয় এবং ছাত্রশিবিরের কমিটি উন্মুক্ত করা।
একটি মন্তব্যে হামিম আরও বলেন, কোনো হত্যাকাণ্ডই কাম্য নয়। তবে আমার লুকোচুরি বা অবহেলার কারণে সাধারণ একজন শিক্ষার্থী সন্দেহজনকভাবে মেরে ফেলা হলে, তাতে আমারও দায় স্বাভাবিকভাবেই থাকে।
উল্লেখ্য, আজ ৭ অক্টোবর বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী। ২০১৯ সালের এই দিনে ছাত্রশিবিরের সন্দেহে মধ্যরাতে আবরার ফাহাদকে নির্মমভাবে নির্যাতন করে হত্যা করা হয়। তিনি ছিলেন বুয়েটের তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগের ছাত্র।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ৩৯ পদে ১০০ জনকে নিয়োগ দেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৯ সেপ্টেম্বর)
- স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ সালমান মুক্তাদিরের
- ৪৩ পদে নিয়োগ দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, আবেদন অনলাইনে
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- তিন পদে ৩৫ জনকে নিয়োগ দেবে নৌপরিবহণ মন্ত্রণালয়
- এইচএসসি উত্তীর্ণদের বৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক, জানুন বিস্তারিত
- মাসে ৩৫শ রিঙ্গিত বৃত্তিতে মালায়ায় পিএইচডির সুযোগ
- ওয়ালটনে টেরিটরি সেলস ম্যানেজার পদে নিয়োগ
- একাদশে দ্বিতীয় ধাপে আবেদনের সুযোগ, আবেদন করবেন যেভাবে