ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩
বাংলাদেশের সঙ্গে কেমন সম্পর্ক চায়, জানাল ভারত
ডুয়া নিউজ: সীমান্তে বিএসএফের কাঁটাতারের বেড়া নির্মাণ নিয়ে ভারত এবং বাংলাদেশের মধ্যে কিছুদিন ধরে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। এই ঘটনায় ভারতীয় রাষ্ট্রদূতকে তলব করে বাংলাদেশ এবং প্রতিউত্তরে দিল্লি বাংলাদেশি ডেপুটি হাইকমিশনারকে ডেকে পাঠায়।
শুক্রবার (১৭ জানুয়ারি) এসব বিষয়ের উপর এক সাপ্তাহিক ব্রিফিংয়ে কথা বলেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জসওয়াল।
তিনি সাংবাদিকদের জানান, ভারত-বাংলাদেশ সম্পর্ক নিয়ে আমাদের অবস্থান একাধিকবার পরিষ্কার করা হয়েছে। পররাষ্ট্র সচিব সম্প্রতি ঢাকা সফর করেছেন এবং তিনি জানিয়ে এসেছেন, আমরা একটি ইতিবাচক সম্পর্ক চাই এবং যা দুই দেশের জনগণের জন্য কল্যাণকর হবে।
সীমান্তের কাঁটাতারের বেড়া সম্পর্কে ভারতের এই মুখপাত্র বলেন, “বাংলাদেশি ডেপুটি হাইকমিশনারকে তলব করে সীমান্ত বেড়া বিষয়ে আমাদের অবস্থান বিস্তারিতভাবে জানানো হয়েছে। আমাদের উদ্দেশ্য হল আন্তঃসীমান্ত অপরাধ, পাচার প্রতিরোধ, এবং প্রযুক্তিগত ডিভাইস ও গবাদিপশুর নিরাপত্তা নিশ্চিত করে একটি অপরাধমুক্ত সীমান্ত তৈরি করা।”
পশ্চিমবঙ্গের মালদা এবং বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে এই মাসের শুরুতে কাঁটাতারের বেড়া নির্মাণ শুরু করে বিএসএফ। তবে এই কাজের বিরুদ্ধে প্রতিবাদ জানায় বিজিবি। ফলে বিএসএফ সীমান্তে বেড়া তৈরি কাজ স্থগিত করেছে।
কাঁটাতারের বেড়া নির্মাণ নিয়ে ভারত দাবি করছে তারা আন্তর্জাতিক চুক্তি অনুসারে কাজ করছে। কিন্তু ঢাকা জানিয়েছে, সাবেক সরকারের আমলে হওয়া এ চুক্তি পর্যালোচনা করা হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ফের বিশ্ববাজারে তেলের দাম বাড়ল
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ