ঢাকা, শনিবার, ২০ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩
সুইজারল্যান্ডে সম্পূর্ণ বিনা খরচে ফেলোশিপে স্নাতকোত্তরের সুযোগ
ডুয়া ডেস্ক: উচ্চশিক্ষা ও গবেষণায় আগ্রহীদের জন্য দারুণ সুযোগ দিচ্ছে সুইজারল্যান্ডের বিশ্বখ্যাত গবেষণা বিশ্ববিদ্যালয় ইকোলে পলিটেকনিক ফেডারেল ডে লউসান (EPFL)। আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য EPFL Excellence Fellowship এর আওতায় সম্পূর্ণ বিনা মূল্যে স্নাতকোত্তর (মাস্টার্স) করার সুযোগ দিয়েছে প্রতিষ্ঠানটি।
বাংলাদেশসহ বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থী এই ফেলোশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদন গ্রহণের শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে ২০২৫ সালের ১৫ ডিসেম্বর।
সুইজারল্যান্ডের লউসান শহরে অবস্থিত EPFL একটি শীর্ষস্থানীয় পাবলিক রিসার্চ ইউনিভার্সিটি, যা ১৯৬৯ সালে প্রতিষ্ঠিত হয়। বিজ্ঞান, প্রকৌশল, প্রযুক্তি ও স্থাপত্য শিক্ষায় প্রতিষ্ঠানটি দেশের শীর্ষ ফেডারেল ইনস্টিটিউট অব টেকনোলজি হিসেবে আন্তর্জাতিকভাবে সুপরিচিত।
আধুনিক গবেষণা, উদ্ভাবনী শিক্ষা ও বহুমাত্রিক একাডেমিক পরিবেশের মাধ্যমে EPFL আজ বিশ্বের বিজ্ঞান ও প্রযুক্তি উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। প্রতিষ্ঠানটি বিশেষ করে মেধাবী ও উদ্ভাবনী চিন্তাশীল শিক্ষার্থীদের বিশ্বমানের গবেষণায় সম্পৃক্ত করতে এই ফেলোশিপটি প্রদান করে থাকে।
সুযোগ-সুবিধা—
১) আবাসন সুবিধা
২) ২ বছরের ডিগ্রির জন্য প্রতি সেমিস্টারে ১০'০০০ সুইস ফ্রাংক প্রদান করবে
৩) অন্যান্য খরচ মেটানোর জন্য আপনাকে পড়াশোনার পাশাপাশি সুইজারল্যান্ডে কাজ করার সুযোগ প্রদান করবে
৪) ফেলোশিপের সময়কালে সুইজারল্যান্ডে বা বিদেশে ইন্টার্নশিপের সুযোগ
আবেদনের যোগ্যতা—
১) স্নাতক ডিগ্রিধারী হতে হবে
২) অ্যাকাডেমিক ফলাফল হতে হবে
৩) ইংরেজি ভাষায় দক্ষ হতে হবে
৪) ফেলোশিপটি প্রথম বছরের জন্য প্রদান করা হয়। আপনার ফলাফলের ওপর নির্ভর করে দ্বিতীয় বছরের জন্য নবায়ন করা হবে
প্রয়োজনীয় নথিপত্র—
১) পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের কপি/ছবি
২) আবেদনকারীর জীবনবৃত্তান্ত (সিভি)
৩) অ্যাকাডেমিক সার্টিফিকেট ও ট্রান্সক্রিপ্ট
৪) তিনটি রেফারেন্স লেটার
৫) স্টেটমেন্ট অব পারপাস
আবেদন প্রক্রিয়া—
অনলাইনে আবেদন করা যাবে। ফেলোশিপ সম্পর্কে বিস্তারিত জানতে এবং আবেদন করতে এখানে ক্লিক করুন।
আবেদনের তারিখসীমা: আগামী ১৫ ডিসেম্বর ২০২৫।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- কানাডা বনাম বসনিয়ার ম্যাচ চলছে: সরাসরি দেখুন (LIVE)
- আর্জেন্টিনা বনাম আলজেরিয়া: কখন, কোথায়, কীভাবে দেখবেন সম্পূর্ণ ম্যাচ
- ফ্রান্স-সেনেগাল ম্যাচ: জেনে নিন কবে, কোথায় ও কীভাবে দেখবেন
- পর্তুগাল বনাম ডিআর কঙ্গো ম্যাচ, কখন কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ইংল্যান্ড বনাম ক্রোয়েশিয়া: কখন কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- আজ জার্মানি বনাম কুরাকাও: কখন শুরু, কোথায় দেখবেন লাইভ
- কানাডা বনাম কাতার ম্যাচ: লাইভ দেখবেন যেভাবে
- চলছে আর্জেন্টিনা বনাম আলজেরিয়ার ম্যাচ: সরাসরি দেখুন এখানে
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়ার টি-২০ ম্যাচ-দেখুন সরাসরি (LIVE)
- ব্রাজিল বনাম হাইতি ম্যাচের নতুন সময় ঘোষণা
- চলছে ব্রাজিল বনাম মরক্কোর ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- ঢাবিতে ৬৪ জনে ১ জন চান্স পেলেও প্রাথমিকে সবাইকে নিব: ববি হাজ্জাজ
- ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
- ব্রাজিল বনাম মরক্কো: দেখুন একাদশ-দেখার উপায়
- চলছে পর্তুগাল বনাম ডিআর কঙ্গো ম্যাচ, সরাসরি Live দেখুন এখানে