ঢাকা, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩

প্রথমবার শাকিবের সঙ্গে পর্দায় তৌকির আহমেদ

২০২৫ অক্টোবর ০৭ ১৪:০১:৩১

প্রথমবার শাকিবের সঙ্গে পর্দায় তৌকির আহমেদ

ডুয়া বিনোদন ডেস্ক :জনপ্রিয় নির্মাতা ও অভিনেতা তৌকির আহমেদ এবার যোগ দিলেন ঢালিউডের শীর্ষ নায়ক শাকিব খানের নতুন চলচ্চিত্রে। প্রথমবারের মতো দুজনকে একসঙ্গে পর্দায় দেখা যাবে ‘সোলজার’ নামের এই ছবিতে।

রাজধানীর ৩০০ ফিট এলাকায় সম্প্রতি শুরু হয়েছে ছবিটির শুটিং। প্রথম দিনের শুটিংয়েই অংশ নিয়েছেন তৌকির আহমেদ। এছাড়া ছবিতে আছেন অভিজ্ঞ অভিনেতা তারিক আনাম খানও।

‘সোলজার’–এ তৌকির আহমেদকে দেখা যাবে এক গুরুত্বপূর্ণ ও ভিন্নধর্মী চরিত্রে। এবারই প্রথম তিনি অভিনয় করছেন ছবির অন্যতম নেতিবাচক চরিত্রে, যা তার আগের কাজগুলোর থেকে একেবারেই আলাদা। কালের কণ্ঠের ক্যামেরায় ধরা পড়েছে তার শুটিংয়ের কিছু দৃশ্য। তৌকির নিজেও চলচ্চিত্রটিতে যুক্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

সাকিব ফাহাদের পরিচালনায় ছবিটির শুটিং শুরু হয়েছে গত রবিবার। দীর্ঘ অভিনয়জীবনে তৌকির আহমেদ অসংখ্য নাটকে অভিনয় করে দর্শকপ্রিয়তা অর্জন করেছেন। পাশাপাশি নির্মাতা হিসেবেও তিনি সফলভাবে কাজ করেছেন, বিশেষ করে চলচ্চিত্রে পরিচালনার জন্য পেয়েছেন প্রশংসা। বর্তমানে তার লেখা ও পরিচালনায় ‘ধূসর প্রজাপতি’ ধারাবাহিকটি বিটিভিতে প্রচারিত হচ্ছে।

ডুয়া/নয়ন

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

আজকের বাজারে স্বর্ণের দাম (২৯ জুলাই)

আজকের বাজারে স্বর্ণের দাম (২৯ জুলাই)

নিজস্ব প্রতিবেদক: দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি... বিস্তারিত