ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
ডেঙ্গুতে আক্রান্ত ৫০ হাজার ছাড়ালো, ম'ত্যু ২১৫
নিজস্ব প্রতিবেদক: সারাদেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে সাম্প্রতিক ২৪ ঘণ্টায় তিনজনের মৃত্যু হয়েছে, হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৮২ জন রোগী। চলতি বছরের শুরু থেকে এডিস মশাবাহিত এই রোগে মৃতের সংখ্যা বেড়ে ২১৫ জন এবং শনাক্ত রোগীর সংখ্যা ৫০ হাজার ৬৮৯-এ দাঁড়িয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম সোমবার (৬ অক্টোবর) এ সংক্রান্ত নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করে। এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে বরিশাল বিভাগে ১৭৪, চট্টগ্রাম বিভাগে ৮৩, ঢাকা বিভাগে ১৪৫, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১১৮, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৯০, খুলনা বিভাগে ৫৭, ময়মনসিংহ বিভাগে ৩৫, রাজশাহী বিভাগে ৬৪, রংপুর বিভাগে ১১ এবং সিলেট বিভাগে ৫ জন রয়েছেন।
একদিনে মারা যাওয়া তিনজনের মধ্যে দুজন ঢাকার দক্ষিণ সিটি করপোরেশনে এবং একজন খুলনা বিভাগে ছিলেন।
প্রতি ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে ছাড়পত্র পাওয়া রোগীর সংখ্যা ৭৪৫ জন। এ পর্যন্ত চলতি বছরে ৪৮ হাজার ১ জন রোগী চিকিৎসা সম্পন্ন করে বাড়ি ফিরেছেন।
তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশে মোট ১ লাখ ১ হাজার ২১৪ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছিল এবং মারা গিয়েছিলেন ৫৭৫ জন। ২০২৩ সালে মৃতের সংখ্যা ছিল সর্বোচ্চ ১ হাজার ৭০৫ এবং হাসপাতালে ভর্তি হয়েছিল ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)