ঢাকা, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২
ষড়যন্ত্রে জড়িত উপদেষ্টাদের নাম প্রকাশের দাবি রাশেদ খানের
নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের একাংশ রাজনৈতিক ষড়যন্ত্রে জড়িত এমন অভিযোগ তুলে তাদের বিরুদ্ধে তীব্র সমালোচনা করেছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খান। তিনি দাবি করেছেন, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামকে এসব ‘গাদ্দার উপদেষ্টাদের’ নাম প্রকাশ করতে হবে।
সোমবার (৬ অক্টোবর) সকালে জাতীয় প্রেসক্লাবে নাগরিক যুব ঐক্য আয়োজিত ‘গুণমানসম্পন্ন ও গ্রহণযোগ্য নির্বাচনের চ্যালেঞ্জ ও সম্ভাবনা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
রাশেদ খান অভিযোগ করেন, “যেদিন এনজিও ঘরানার উপদেষ্টারা শপথ নিয়েছেন, সেদিন থেকেই গণঅভ্যুত্থান ব্যর্থতার দিকে গেছে। কিন্তু আমরা চাই না সেই আন্দোলন ব্যর্থ হোক।” তিনি সতর্ক করে বলেন, “নির্বাচন বানচালের মাধ্যমে যদি অভ্যুত্থান ভেস্তে যায়, তার দায় নাহিদ ইসলামকেও নিতে হবে।”
নির্বাচন ব্যবস্থার প্রসঙ্গে তিনি আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতির বিরোধিতা করে বলেন, “বাংলাদেশের বাস্তবতায় এটি কার্যকর নয়। এই পদ্ধতি চালু হলে সংসদ সদস্য কেনাবেচার সংস্কৃতি তৈরি হবে।”
এর আগে, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এক টেলিভিশন সাক্ষাৎকারে অভিযোগ করেন, উপদেষ্টা পরিষদের কয়েকজন সদস্য বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে যোগাযোগ রেখেছেন এবং নিজেদের ‘নিরাপদ প্রস্থানের’ পথ খুঁজছেন। তিনি বলেন, “আমরা নাগরিক সমাজ ও রাজনৈতিক দলগুলোর ওপর ভরসা করেছিলাম, কিন্তু সেখানে প্রতারণার শিকার হয়েছি। অনেকে গণঅভ্যুত্থানের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন।”
নাহিদের এই বক্তব্য প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে ব্যাপক আলোচনা ও বিতর্ক। ফেসবুকজুড়ে ছড়িয়ে পড়েছে তার বক্তব্যের ভিডিও ও পোস্ট, যেখানে নেটিজেনরা নানা প্রতিক্রিয়া জানাচ্ছেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- শেষ হলো বাংলাদেশ বনাম উত্তর কোরিয়ার ফুটবল ম্যাচ, জানুন ফলাফল
- জানা গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঈদের ছুটির সময়সূচি
- সোমবার থেকে সকল বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা
- শিক্ষা উপবৃত্তি ২০২৬: কোন শ্রেণিতে কত টাকা পাবেন শিক্ষার্থীরা?
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- চলেছে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা: ম্যাচটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- চাকরির বাজারে সবচেয়ে চাহিদাসম্পন্ন শীর্ষ ১০ ডিগ্রি
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- সবাইকে ঐক্যবদ্ধ থেকে সরকারের পাশে দাঁড়াতে হবে: শামসুজ্জামান দুদু
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- অবশেষে হাদি হ'ত্যার প্রধান আসামী ফয়সাল করিম গ্রেপ্তার