ঢাকা, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
ফোন হ্যাকের সাধারণ লক্ষণ এবং সতর্কতা
নিজস্ব প্রতিবেদক :বর্তমান সময়ে ফোন হ্যাক হওয়া একটি খুবই সাধারণ ঘটনা হয়ে দাঁড়িয়েছে। প্রায়ই দেখা যায়, হ্যাকাররা ব্যক্তিগত তথ্য হাতিয়ে নিয়ে ব্যবহারকারীর ব্যাংক অ্যাকাউন্ট খালি করে দেয়। তাই যে কেউ এ ধরনের ঝুঁকিতে পড়তে পারেন। অনেকে মনে করেন তাদের ফোনে তেমন গুরুত্বপূর্ণ তথ্য নেই, তাই হ্যাক হওয়ার সম্ভাবনা নেই। কিন্তু ভুলে গেলে চলবে না—আপনার কাছে তুচ্ছ মনে হওয়া তথ্যও ডার্ক ওয়েবে অনেক মূল্যবান হয়ে উঠতে পারে।
ফোন হ্যাক হয়েছে কিনা তা সহজেই কিছু সাধারণ লক্ষণ দেখে বোঝা যায়। যেমন, ব্যাটারি অস্বাভাবিক দ্রুত শেষ হওয়া, ফোনের অতিরিক্ত গরম হয়ে যাওয়া বা ডেটার অপ্রত্যাশিত ব্যবহার। এছাড়া কোনো অ্যাপ নিজে নিজে চালু হওয়া, অটোমেটিক কল বা মেসেজ পাঠানো, হঠাৎ অতিরিক্ত পপ-আপ বিজ্ঞাপন দেখানো বা অচেনা অ্যাপ নিজে থেকে ডাউনলোড হওয়া— এ ধরনের ঘটনা হ্যাকের ইঙ্গিত হতে পারে।
ফোন অকারণে স্লো হয়ে যাওয়া ও ডাটা খরচ হঠাৎ বেড়ে যাওয়া-ও সতর্ক হওয়ার সংকেত। তাই এই লক্ষণগুলো দেখা দিলে অবিলম্বে সতর্ক হয়ে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা জরুরি।
ডুয়া/নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)