ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
এমপিওভুক্ত শিক্ষকদের বাড়ি ভাড়া ভাতা বৃদ্ধি প্রত্যাখ্যান
নিজস্ব প্রতিবেদক: এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়ি ভাড়া ভাতা ১ হাজার টাকা থেকে বাড়িয়ে ১ হাজার ৫০০ টাকা করার সরকারি সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেছে শিক্ষক সংগঠনগুলো। এই ৫০০ টাকা বৃদ্ধিকে "অপর্যাপ্ত ও অবাস্তব" দাবি করে শিক্ষকরা ক্ষোভ প্রকাশ করেছেন।
অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের প্রবিধি অনুবিভাগ থেকে গত ৩০ সেপ্টেম্বর জারি করা এক আদেশে এই ভাতা বৃদ্ধির কথা জানানো হয়। তবে শিক্ষকরা বলছেন, বর্তমান বাজার পরিস্থিতিতে এই সামান্য বৃদ্ধি তাদের সঙ্গে পরিহাসের শামিল।
এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী জানান, তারা সরকারের এই সিদ্ধান্ত প্রত্যাখ্যান করছেন এবং তাদের মূল দাবি হলো মূল বেতনের ২০ শতাংশ হারে বাড়ি ভাড়া ভাতা এবং চিকিৎসা ভাতা ৫০০ টাকা থেকে বাড়িয়ে ১ হাজার ৫০০ টাকা করা।
দাবি আদায় না হলে আগামী ১২ অক্টোবর থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে অনির্দিষ্টকালের জন্য লাগাতার অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন শিক্ষকরা।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- দুর্নীতিবাজ-সন্ত্রাসীদের দলে জায়গা হবে না: স্বাস্থ্যমন্ত্রী
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি