ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
যুদ্ধবিরতি নিয়ে ট্রাম্পের নতুন বার্তা
আন্তর্জাতিক ডেস্ক: গাজা পরিস্থিতি নিয়ে নতুন করে কঠোর বার্তা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইসরায়েল ও হামাসের সম্ভাব্য যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়নে গতি আনার আহ্বান জানিয়ে তিনি বলেন, এতে দেরি হলে সব প্রচেষ্টা ব্যর্থ হবে। শনিবার (৪ অক্টোবর) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম 'ট্রুথ সোশ্যালে' এক পোস্টে তিনি বলেন, হামাসকে অবশ্যই দ্রুত সিদ্ধান্ত নিতে হবে। একই সঙ্গে গাজায় সাময়িকভাবে বোমাবর্ষণ বন্ধ করায় ইসরায়েলকেও ধন্যবাদ জানান ট্রাম্প, যদিও ওই দিনও ইসরায়েলি হামলায় ২০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হন।
ট্রুথে দেওয়া পোস্টে ট্রাম্প লিখেছেন, “জিম্মি মুক্তি ও শান্তি চুক্তি সম্পন্নের সুযোগ দিতে গাজায় সাময়িকভাবে বোমা হামলা বন্ধ করেছে ইসরায়েল। এজন্য আমি তাদের প্রতি কৃতজ্ঞ। হামাসকে অবশ্যই দ্রুত পদক্ষেপ নিতে হবে, নয়তো সব চেষ্টা ব্যর্থ হবে। আমি কোনো বিলম্ব সহ্য করব না—যা অনেকে হবে বলে মনে করছেন। এবং গাজা যদি আবারও হুমকির উৎস হয়ে ওঠে, সেটিও মেনে নেওয়া হবে না। চলুন, চুক্তির কাজটি দ্রুত শেষ করি। সবার সাথেই ন্যায্য আচরণ করা হবে।”
গত সোমবার ট্রাম্প ও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু মিলে ২০ দফার একটি যুদ্ধবিরতির প্রস্তাব ঘোষণা করেন। এর পরদিন হামাস শর্তসাপেক্ষে প্রস্তাব মেনে নেওয়ার ইঙ্গিত দেয়। এরপর ট্রাম্প এক পোস্টে জানান, হামাস শান্তি চায় এবং ইসরায়েলকে গাজায় বোমা বর্ষণ বন্ধের নির্দেশ দেন। তবে এরপরও ইসরায়েলি হামলা অব্যাহত থাকে, যাতে নতুন করে প্রাণ হারিয়েছেন বহু নিরীহ মানুষ।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক