ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
অ্যালুমিনিয়াম ফয়েল ব্যবহার কি ডেকে আনছে স্বাস্থ্যঝুঁকি?
লাইফস্টাইল ডেস্ক: রুটি, লুচি, পরোটা বা পাউরুটির মতো খাবার নরম ও গরম রাখতে অ্যালুমিনিয়াম ফয়েল বহুল ব্যবহৃত হলেও, এটি শরীরের জন্য বিপদ ডেকে আনতে পারে। রেস্তোরাঁ এবং বাসা-বাড়িতে এর ব্যবহার বাড়লেও, অ্যালুমিনিয়াম ফয়েলে খাবার রাখলে তা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে।
অ্যালুমিনিয়াম ফয়েলের ক্ষতিকর দিক:
আগে ফয়েল পেপারে টিনের প্রলেপ দেওয়া হতো, যা খাদ্য দ্রব্যের সঙ্গে রাসায়নিক বিক্রিয়া ঘটাতো না। কিন্তু বর্তমানে টিন মূল্যবান হওয়ায় এর ব্যবহার কমে গেছে। ফলে, গরম খাবার অ্যালুমিনিয়াম ফয়েলে মুড়ে রাখলে বা এতে রান্না করলে ফয়েল থেকে অ্যালুমিনিয়াম খাদ্যে মিশে খাবারকে দূষিত করতে পারে।
বিশেষ করে টমেটো, লেবু বা ভিনিগারের মতো অ্যাসিডিক খাবার অ্যালুমিনিয়াম ফয়েলে রাখলে অ্যালুমিনিয়াম যৌগ খাবারে মিশে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। এতে ফয়েল গলে গিয়ে ধাতু খাবারে চলে আসতে পারে, যা স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর। এছাড়া, মাইক্রোওয়েভে অ্যালুমিনিয়াম ফয়েল ব্যবহার করলে স্পার্ক হয়ে আগুন লাগার ঝুঁকিও থাকে।
স্বাস্থ্যগত ঝুঁকি:
দীর্ঘমেয়াদে অ্যালুমিনিয়াম ফয়েলে প্যাক করা খাবার খাওয়া মস্তিষ্কের জন্য ক্ষতিকর হতে পারে। জার্নাল অফ অ্যালঝাইমার্স ডিজিজ-এ প্রকাশিত এক গবেষণায় দেখা গেছে, শরীরে অতিরিক্ত অ্যালুমিনিয়াম জমলে তা অ্যালঝাইমার্স ও পার্কিনসন রোগের সঙ্গে সম্পর্কযুক্ত হতে পারে। মার্কিন যুক্তরাষ্ট্রের এজেন্সি ফর টক্সিক সাবস্ট্যান্স অ্যান্ড ডিজিজ রেজিস্ট্রি অ্যালুমিনিয়ামকে ক্ষতিকর ২০০টি রাসায়নিকের তালিকায় অন্তর্ভুক্ত করেছে।
বিকল্প হিসেবে যা ব্যবহার করবেন:
১. পার্চমেন্ট পেপার বা বেকিং পেপার: খাবার মুড়ে রাখার জন্য অ্যালুমিনিয়াম ফয়েলের পরিবর্তে এগুলো ব্যবহার করা নিরাপদ।২. স্টিলের বাক্স বা কাচের পাত্র: খাবার সংরক্ষণের জন্য স্টিলের বাক্স বা হালকা তেল ব্রাশ করা কাচের পাত্র ব্যবহার করা যেতে পারে, যা ফয়েলের মতো ফলাফল দেবে।৩. সময়সীমা: টক বা গরম খাবার ফয়েলে না রাখাই ভালো। তবে যদি সংরক্ষণ করতেই হয়, তবে অল্প সময়ের জন্য ব্যবহার করুন, দীর্ঘ সময়ের জন্য নয়।
অ্যালুমিনিয়াম স্বাভাবিকভাবে অক্সিডাইজ হয়ে এক ধরনের সুরক্ষামূলক স্তর তৈরি করলেও, অ্যালুমিনিয়াম ফয়েলের ক্ষেত্রে ব্যাপারটা ভিন্ন। তাই এর ব্যবহারে সতর্ক থাকা উচিত।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- দুর্নীতিবাজ-সন্ত্রাসীদের দলে জায়গা হবে না: স্বাস্থ্যমন্ত্রী
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি