ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
শাকিব খানের ‘প্রিন্স’ প্রি-প্রোডাকশনে দেখা মিলল আমির খানের
বিনোদন ডেস্ক: আগামী ঈদুল ফিতরে মুক্তি পেতে যাওয়া শাকিব খানের নতুন সিনেমা 'প্রিন্স' নিয়ে দর্শকদের আগ্রহ এখন তুঙ্গে। ইতোমধ্যেই প্রকাশিত ছবির পোস্টার, যেখানে শাকিব খানকে দুহাতে অস্ত্র হাতে ঘিরে থাকা মানুষের মাঝে দেখা গেছে, দর্শকদের মাঝে বেশ সাড়া ফেলেছে। ক্রিয়েটিভ ল্যান্ডের ব্যানারে নির্মিত এই সিনেমার প্রি-প্রোডাকশনের কাজ পুরোদমেই শুরু হয়েছে।
এই সিনেমার অন্যতম চমক বলিউডের বিখ্যাত চিত্রগ্রাহক অমিত রায়, যিনি সালমান খান, রণবীর কাপুরদের সিনেমায় কাজ করেছেন।
গত বুধবার (১ অক্টোবর) 'প্রিন্স' ছবির পরিচালক আবু হায়াত মাহমুদ একটি পোস্ট দিয়ে জানান যে, তিনি অমিত রায়ের সঙ্গে প্রি-প্রোডাকশন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা সেরেছেন। ওই পোস্টে অমিত রায়, আবু হায়াত, শিরিন সুলতানার সঙ্গে বলিউড অভিনেতা আমির খানকেও দেখা যায়।
মূলত, শাকিবের এই সিনেমার প্রি-প্রোডাকশনের মিটিংটি মুম্বাইয়ে আমির খানের সেটে চলছিল, যেহেতু ছবির চিত্রগ্রাহক বলিউডের। আর সেখানেই অপ্রত্যাশিতভাবে হাজির হন বলিউড অভিনেতা আমির খান।
এই বিশেষ মুহূর্তগুলোর ছবি পোস্ট করে নির্মাতা আবু হায়াত মাহমুদ লেখেন, "অমিত দাদার সেটে প্রি-প্রোডাকশনের মিটিং দারুণ হয়েছে। সেই সাথে সেটে দ্রুত ঘুরেও দেখতে পারলাম। এমনকি আমির খানেরও দেখা পেলাম! দাদা, এমন সুন্দর মুহূর্ত উপহার দেওয়ার জন্য ধন্যবাদ।"
শোনা যাচ্ছে, 'প্রিন্স' সিনেমায় শাকিব খানের বিপরীতে তিনজন নায়িকা থাকবেন। যদিও একাধিক নাম শোনা যাচ্ছে, নির্মাতারা এখনও আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেননি।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- দুর্নীতিবাজ-সন্ত্রাসীদের দলে জায়গা হবে না: স্বাস্থ্যমন্ত্রী
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি