ঢাকা, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩
মারা গেলেন কবি আহমদ রফিক
নিজস্ব প্রতিবেদক: ভাষা আন্দোলনের অগ্রসেনানী, প্রাবন্ধিক, গবেষক ও কবি আহমদ রফিক আর নেই। বৃহস্পতিবার (২ অক্টোবর) রাত ১০টা ১২ মিনিটে রাজধানীর বারডেম হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তাঁর পরিবার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। জানা গেছে, মৃত্যুর সাত মিনিট আগে তাঁর হৃদ্যন্ত্রে ক্রিয়া বন্ধ (কার্ডিয়াক অ্যারেস্ট) ঘটে।
শারীরিক অবস্থার অবনতি হলে বুধবার বিকেলে তাঁকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। বারডেম হাসপাতালের আইসিইউ প্রধান ডা. কানিজ ফাতেমার তত্ত্বাবধানে তাঁর চিকিৎসা চলছিল।
কিডনি জটিলতা এবং সম্প্রতি একাধিকবার মাইল্ড স্ট্রোকের কারণে তার শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটে। ১১ সেপ্টেম্বর ল্যাবএইড হাসপাতাল থেকে ছাড়পত্র পাওয়ার পর তাঁকে পান্থপথের হেলথ অ্যান্ড হোপ হাসপাতালে ভর্তি করা হয়। তবে সেখানে প্রয়োজনীয় চিকিৎসা সুবিধা না থাকায় গত রোববার তাঁকে স্থানান্তর করা হয় বারডেম হাসপাতালে।
আহমদ রফিক রাজধানীর নিউ ইস্কাটনের গাউসনগরে একটি ভাড়া বাসায় একা থাকতেন। ১৯২৯ সালের ১২ সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়ায় জন্ম নেওয়া এই বিশিষ্ট ভাষাসংগ্রামী ২০০৬ সালে স্ত্রীকে হারান। তাঁর কোনো সন্তান ছিল না।
ভাষা আন্দোলনের ইতিহাস রচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা এই মনীষা শতাধিক গ্রন্থ রচনা ও সম্পাদনা করেছেন। একুশে পদক, বাংলা একাডেমি পুরস্কারসহ বহু জাতীয় ও আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত হন তিনি।
বিশেষ করে দুই বাংলায় রবীন্দ্রচর্চা প্রসারে তাঁর অবদান অনন্য। ভারতের টেগর রিসার্চ ইনস্টিটিউট থেকে তাঁকে দেওয়া হয় ‘রবীন্দ্রতত্ত্বাচার্য’ উপাধি।
২০১৯ সালে তাঁর দৃষ্টিশক্তি কমতে শুরু করলে অস্ত্রোপচার করা হয়, তবে আশানুরূপ ফল আসেনি। ২০২৩ সাল থেকে তিনি প্রায় সম্পূর্ণভাবে দৃষ্টিহীন হয়ে পড়েন। ২০২১ সালে একবার পড়ে গিয়ে পা ভেঙে যাওয়ার পর থেকে তাঁর স্বাস্থ্যের অবনতি আরও ত্বরান্বিত হয়।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ক্যান্সার নিয়েও অফিস করেছেন দুই বছর, মারা গেলেন ঢাবির মাহবুবা
- ঢাবি ক্যাম্পাসের নিরাপত্তা জোরদারে জরুরি নির্দেশনা
- এসএসসি পাসেই নিয়োগ দেবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ
- ঢাবির ছয় সহকারী প্রক্টরের পদত্যাগের সিদ্ধান্ত, তিনজনের পদত্যাগ
- জাবির ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, দেখুন এখানে
- ডুসালসের সংবর্ধনা পেলেন ঢাবির অধ্যাপক সুকোমল বড়ুয়া
- রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ৪১ পদে চাকরি, আবেদন ১ ডিসেম্বর পর্যন্ত
- গোপালগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের প্রকাশ্য মিছিল, শহরজুড়ে উত্তেজনা
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ নভেম্বর)
- আজকের খেলার সময়সূচি (১৪ নভেম্বর)
- ডিসেম্বরেই দীর্ঘ ছুটিতে যাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান
- ঢাবির ১৩ বিভাগে ভর্তিতে থাকছে না বিষয়ভিত্তিক যোগ্যতার শর্ত
- ‘শেখ হাসিনার লাশও বাংলাদেশে ফিরবে না’, বললেন মাহমুদা মিতু
- ভাইয়ের গায়ে হলুদের অনুষ্ঠানে নাচ নিয়ে যা বললেন ঢাবি শিক্ষিকা মোনামি
- শিক্ষকদের বদলি নিয়ে নতুন সিদ্ধান্তের কথা জানালেন শিক্ষামন্ত্রী