ঢাকা, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩
নার্সিং পেশাকে ডাক্তার সমমর্যাদা দিতে হবে: ফরহাদ মজহার
নিজস্ব প্রতিবেদক:কবি, চিন্তক ও রাজনৈতিক বিশ্লেষক ফরহাদ মজহার বলেছেন, ডাক্তার ও নার্সের পেশা সমমর্যাদার। তিনি বলেন, নার্সিং পেশা অত্যন্ত মহৎ এবং স্বাস্থ্যব্যবস্থায় এটি ডাক্তারদের সমান ভূমিকা রাখে। নার্সিং সেবা না থাকলে চিকিৎসা প্রক্রিয়া সম্পূর্ণ হবে না। তাই নার্সিং পেশাকে ডাক্তারদের সমমর্যাদা দেওয়া উচিত।
আজ বৃহস্পতিবার (২ অক্টোবর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে বাংলাদেশের নার্সেস অ্যাসোসিয়েশন (বিএনএ) আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব মন্তব্য করেন। অনুষ্ঠানটি উন্নত গণমুখী স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে নার্সিং সংস্কার বাস্তবায়নের দাবি জানাতে অনুষ্ঠিত হয়।
ফরহাদ মজহার আরও বলেন, অনেকে স্বাস্থ্যকে শুধুমাত্র ডাক্তার, প্রেসক্রিপশন বা ওষুধের সঙ্গে সম্পর্কিত মনে করেন। কিন্তু আসল স্বাস্থ্য হলো রোগ প্রতিরোধ, সঠিক খাদ্যনীতি, কৃষিনীতি এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা। নার্সরা রোগ প্রতিরোধ ও সেবার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন, অথচ তাদের পেশাকে এখনও ডাক্তারদের অধীনে রাখা হচ্ছে।
তিনি সতর্ক করেছেন, নার্সদের যথাযোগ্য মর্যাদা ও সম্মান নিশ্চিত না করলে দেশের স্বাস্থ্যব্যবস্থা আরও খারাপ দিকে যাবে। এই কারণেই তিনি নার্সদের সংগঠনের আন্দোলনের সঙ্গে সমর্থন জানিয়েছেন।
ডুয়া/নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে ২২৮ পদে নিয়োগ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- বিআইডব্লিউটিসি ও মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
- সৌদি আরবে দুই বাংলাদেশির মৃ/ত্যুদণ্ড কার্যকর
- বাংলাদেশকে ৩০৫ রানের লক্ষ্য দিল আফগানিস্তান, জবাবে ১৬৯ রান
- এসএসসি-এইচএসসিতে ফেল করলে ফের পরীক্ষা, এরপর কারিগরি শিক্ষা
- সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান
- খুলনায় ৩০ কেজি ধানে তৈরি দুর্গাপ্রতিমা দেখতে ভিড়
- শনিবার ঢাকায় বন্ধ যেসব মার্কেট ও দোকানপাট
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৩ অক্টোবর)