ঢাকা, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩
জন্মদিনে মডেল মেঘনার রহস্যময় হুমকি
নিজস্ব প্রতিবেদক :ঢাকায় নিযুক্ত সাবেক সৌদি রাষ্ট্রদূতের পরিবারের পক্ষ থেকে হত্যার হুমকির আভাস দিয়েছেন মডেল মেঘনা আলম। বৃহস্পতিবার (২ অক্টোবর) সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছেন, ‘আজ আমার জন্মদিন। এই দিনে ২০১৮ সালে সৌদি কনস্যুলেটে সাংবাদিক জামাল খাশোগিকে হত্যা করা হয়েছিল। সেই ঘটনার মতোই সত্য বলার ভঙ্গুরতা ও ক্ষমতার বিরুদ্ধে দাঁড়ানোর সাহসকে মনে করিয়ে দেয় এই দিনটা।’
মেঘনা আরও উল্লেখ করেছেন, ‘আজও আমাকে হত্যা হুমকি দেওয়া হচ্ছে সাবেক রাষ্ট্রদূতের পরিবারের পক্ষ থেকে। কারণ তারা আমাকে ব্যবহার করতে ব্যর্থ হয়েছে এবং বিষয়টি লুকাতে চাচ্ছে।’
তিনি বলেন, নিজেকে নির্ভীক ও আশ্বস্ত মনে করছেন এবং আশা করছেন সৌদি আরবের ক্রাউন প্রিন্স তাকে সমর্থন ও সুরক্ষা দেবেন। মেঘনা আরও বলেন, ‘যারা নারীদের বোকা বানানোর চেষ্টা করে, তাদের বিরুদ্ধে সঠিক ব্যবস্থা নেওয়া হবে।’
প্রসঙ্গত, গত ৩০ সেপ্টেম্বর আদালতে মেঘনার প্রতারণা ও চাঁদাবাজির মামলায় তার মোবাইল ফোন, আইপ্যাড এবং পাসপোর্ট জব্দের প্রস্তাব মঞ্জুর হয়নি; মডেল নিজেই এগুলো তার দখলে রাখতে চেয়েছিলেন।
ডুয়া/নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ৩৯ পদে ১০০ জনকে নিয়োগ দেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৯ সেপ্টেম্বর)
- স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ সালমান মুক্তাদিরের
- ৪৩ পদে নিয়োগ দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, আবেদন অনলাইনে
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- তিন পদে ৩৫ জনকে নিয়োগ দেবে নৌপরিবহণ মন্ত্রণালয়
- মাসে ৩৫শ রিঙ্গিত বৃত্তিতে মালায়ায় পিএইচডির সুযোগ
- এইচএসসি উত্তীর্ণদের বৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক, জানুন বিস্তারিত
- ওয়ালটনে টেরিটরি সেলস ম্যানেজার পদে নিয়োগ
- একাদশে দ্বিতীয় ধাপে আবেদনের সুযোগ, আবেদন করবেন যেভাবে