ঢাকা, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩
মানুষ সেজদায় নত হলে শয়তান কাঁদে কেন?
ডুয়া ডেস্ক: ইসলামে সেজদা হলো সবচেয়ে মহৎ ইবাদতের প্রতীক। এটি কেবল আল্লাহ তায়ালার জন্য নির্ধারিত—কোনো মানুষ, ফেরেশতা বা সৃষ্টির জন্য সেজদা করা সম্পূর্ণ নিষিদ্ধ। পবিত্র কোরআনে উল্লেখ আছে, শুধু মানুষ নয়; আকাশ-জমিন, সূর্য-চন্দ্র, পর্বত-গাছপালা এবং জীবজন্তুও আল্লাহ তায়ালাকে সেজদা করে থাকে।
আল্লাহ তায়ালা সুরা হজের ১৮ নম্বর আয়াতে বলেন—
"তুমি কি দেখ না যে, আসমান ও জমিনে যা কিছু আছে, সূর্য, চন্দ্র, তারকারাজি, পর্বত, বৃক্ষ, জীবজন্তু এবং বহু মানুষ আল্লাহকে সেজদা করে। আর অনেকের ওপর শাস্তি নির্ধারিত হয়ে গেছে। আল্লাহ যাকে লাঞ্ছিত করেন, তাকে সম্মানিত করার কেউ নেই। আল্লাহ যা ইচ্ছা তাই করেন।"
শুধু দৈনিক নামাজেই নয়, বরং কোরআনের বিশেষ কিছু আয়াত তিলাওয়াত করার পরও মুসলমানরা সেজদা করে থাকেন। এ সময় শয়তান প্রচণ্ড আক্ষেপে কাঁদতে থাকে, কারণ সে আল্লাহর নির্দেশ অমান্য করেছিল বলেই অভিশপ্ত হয়েছে।
এক হাদিসে রাসুলুল্লাহ (সা.) ইরশাদ করেছেন—
"যখন আদম সন্তান সেজদার আয়াত পড়ে সেজদা করে, তখন শয়তান দূরে গিয়ে কাঁদতে থাকে। সে বলে—আদম সন্তানকে সেজদা করতে বলা হয়েছিল, সে করেছে; তার জন্য জান্নাত নির্ধারিত হয়েছে। আমাকে সেজদার নির্দেশ দেওয়া হয়েছিল, আমি অস্বীকার করেছি; ফলে আমার জন্য জাহান্নাম নির্ধারিত হয়েছে।" (সহিহ মুসলিম, হাদিস : ৮১)
এমজে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- ৩৯ পদে ১০০ জনকে নিয়োগ দেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৯ সেপ্টেম্বর)
- সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য সুখবর
- স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ সালমান মুক্তাদিরের
- ৪৩ পদে নিয়োগ দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, আবেদন অনলাইনে
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- তিন পদে ৩৫ জনকে নিয়োগ দেবে নৌপরিবহণ মন্ত্রণালয়
- এইচএসসি উত্তীর্ণদের বৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক, জানুন বিস্তারিত
- মাসে ৩৫শ রিঙ্গিত বৃত্তিতে মালায়ায় পিএইচডির সুযোগ