ঢাকা, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
ভুয়া তথ্য দিয়ে কোটি টাকার চাঁদাবাজি, গুগলের সতর্কবার্তা
তথ্য প্রযুক্তি ডেস্ক: বিশ্বজুড়ে বড় বড় করপোরেট প্রতিষ্ঠানগুলো আবারও সাইবার অপরাধীদের নিশানায়। গুগলের সাম্প্রতিক এক সতর্কবার্তায় জানা গেছে, ‘cl0p’ নামে হ্যাকার গ্রুপ বিভিন্ন বহুজাতিক কোম্পানির শীর্ষ নির্বাহীদের লক্ষ্য করে র্যানসমওয়্যার ই-মেইল পাঠাচ্ছে। এ হ্যাকাররা দাবি করছে, তারা ওরাকল ই-বিজনেস স্যুট থেকে গুরুত্বপূর্ণ ও গোপন তথ্য হাতিয়ে নিয়েছে।
গুগলের ব্যাখ্যা অনুযায়ী, এসব ই-মেইল একটি সুসংগঠিত প্রচারণার অংশ। হামলাকারীরা অর্থ না দিলে সেই তথাকথিত তথ্য ফাঁস করে দেওয়ার হুমকি দিচ্ছে। তবে গুগল স্পষ্ট করেছে, এখনো পর্যন্ত তথ্য ফাঁস বা আসলেই চুরি হয়েছে কিনা তার সুনির্দিষ্ট প্রমাণ নেই। অর্থাৎ, এটি অনেকাংশে ভীতি সৃষ্টি করে অর্থ আদায়ের চেষ্টা হতে পারে।
ওরাকলের ই-বিজনেস স্যুট ব্যবহার করে এমন হাজারো বৈশ্বিক প্রতিষ্ঠান রয়েছে, যাদের সিস্টেমে আর্থিক ও ব্যবস্থাপনাগত গুরুত্বপূর্ণ ডেটা থাকে। ফলে এ ধরনের হুমকি প্রতিষ্ঠানগুলোর অর্থনৈতিক ক্ষতি ছাড়াও সুনামহানির ঝুঁকি বাড়িয়ে তুলছে।
সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা বলছেন, সাম্প্রতিক সময়ে cl0p-এর মতো সংগঠনগুলো নিয়মিতভাবেই ভুয়া বা আংশিক সত্য তথ্যকে হাতিয়ার বানিয়ে অর্থ আদায়ের চেষ্টা করছে। অনেক সময় তথ্য চুরি না হলেও প্রতিষ্ঠানগুলোকে চাপের মুখে ফেলে ফায়দা লুটছে তারা।
গুগল এ মুহূর্তে কতগুলো প্রতিষ্ঠান আক্রান্ত হয়েছে তা প্রকাশ করেনি। তবে সতর্কবার্তায় স্পষ্ট করা হয়েছে— উচ্চপর্যায়ের করপোরেট সিস্টেম এখন সাইবার অপরাধীদের প্রধান লক্ষ্যবস্তু।
এমজে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)