ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
এমপিওভুক্ত শিক্ষকদের জন্য সুখবর
নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ আন্দোলনের পর অবশেষে আশার আলো দেখতে পাচ্ছেন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা। তাদের বাড়িভাড়া ভাতা শতাংশ হারে বাড়ানোর প্রস্তাব পাঠানোর সকল প্রস্তুতি সম্পন্ন করেছে শিক্ষা মন্ত্রণালয়।
জানা গেছে, আগামী রোববার (৫ অক্টোবর) এ প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগে পাঠানো হবে। এরই মধ্যে মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) প্রস্তাবের দুটি পৃথক ফাইলে অনুমোদন দিয়েছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরার।
প্রস্তাবটি আলাদাভাবে পাঠাবে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এবং কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ।
শিক্ষা মন্ত্রণালয়ের একজন সংশ্লিষ্ট কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, বাড়িভাড়া ভাতা মূল বেতনের ওপর নির্দিষ্ট শতাংশ হারে দেওয়ার প্রস্তাব করা হয়েছে। এই হার হবে ৫%, ১০%, ১৫% অথবা ২০%, অর্থ মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী যে হার অনুমোদন পাবে, সেটিই চূড়ান্তভাবে কার্যকর হবে।
দুর্গাপূজার ছুটি ও সাপ্তাহিক বন্ধ শেষে, পরবর্তী কার্যদিবস ৫ অক্টোবর প্রস্তাবটি পাঠানো হবে বলে নিশ্চিত করেছে শিক্ষা মন্ত্রণালয়।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ছাদখোলা গাড়িতে লংমার্চে নাসীরুদ্দীন পাটওয়ারী, গাড়িটি কার?