ঢাকা, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩
পুলিশ সংস্কার কমিশন
পুলিশ ভেরিফিকেশনে চাকরিপ্রার্থীদের রাজনৈতিক মতাদর্শ না দেখার সুপারিশ
ডুয়া ডেস্ক: পুলিশ সংস্কার কমিশন পুলিশ ভেরিফিকেশন প্রক্রিয়া সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ সুপারিশ করেছে। আজ বুধবার (১৫ জানুয়ারি) কমিশনের প্রস্তাবে বলা হয়েছে, চাকরিপ্রার্থীদের রাজনৈতিক মতাদর্শ যাচাইয়ের প্রয়োজনীয়তা বাতিল করা উচিত। তবে, যদি চাকরিপ্রার্থী বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও অখণ্ডতা বিরোধী কোনো কর্মকাণ্ডে জড়িত থাকেন, তাহলে তা অবশ্যই ভেরিফিকেশন রিপোর্টে অন্তর্ভুক্ত করতে হবে।
এছাড়া, জাতীয় পরিচয়পত্রধারী চাকরিপ্রার্থীদের স্থায়ী ঠিকানা অনুসন্ধান করার বাধ্যবাধকতা তুলে দেওয়ার সুপারিশ করা হয়েছে। চাকরিপ্রার্থীর শিক্ষাগত যোগ্যতা, সনদপত্র, মার্কশিট ইত্যাদি যাচাইয়ের দায়িত্ব নিয়োগকারী কর্তৃপক্ষের উপর বর্তাবে এবং এগুলো পুলিশ ভেরিফিকেশনের অংশ হবে না।
কমিশন আরো সুপারিশ করেছে যে, পুলিশ ভেরিফিকেশন প্রক্রিয়া যেন সর্বোচ্চ ১ (এক) মাসের মধ্যে শেষ হয়। যদি অতিরিক্ত সময় প্রয়োজন হয়, তবে তা সর্বোচ্চ ১৫ (পনেরো) দিন পর্যন্ত বৃদ্ধি করা যেতে পারে।
এছাড়া, কমিশন ব্রিটিশ আমলে প্রণীত কিছু পুরোনো আইন সংস্কারের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেছে। বিশেষ করে পুলিশ আইন, ১৮৬১; ফৌজদারি কার্যবিধি, ১৮৯৮; এবং পি আর বি, ১৯৪৩ আইনগুলো যুগোপযোগী করতে নতুন সংস্কারের সুপারিশ করা হয়েছে, যেন পুলিশ বাহিনী জনবান্ধব ও জবাবদিহিমূলক হয়ে উঠতে পারে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- ৩৯ পদে ১০০ জনকে নিয়োগ দেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৯ সেপ্টেম্বর)
- স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ সালমান মুক্তাদিরের
- ৪৩ পদে নিয়োগ দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, আবেদন অনলাইনে
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- তিন পদে ৩৫ জনকে নিয়োগ দেবে নৌপরিবহণ মন্ত্রণালয়
- এইচএসসি উত্তীর্ণদের বৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক, জানুন বিস্তারিত
- মাসে ৩৫শ রিঙ্গিত বৃত্তিতে মালায়ায় পিএইচডির সুযোগ
- ওয়ালটনে টেরিটরি সেলস ম্যানেজার পদে নিয়োগ
- একাদশে দ্বিতীয় ধাপে আবেদনের সুযোগ, আবেদন করবেন যেভাবে