ঢাকা, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩
৫৪ বছর পর ভোটের সোনালি সুযোগ : ধর্ম উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক :অন্তর্বর্তীকালীন সরকার সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে বদ্ধপরিকর বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর ধর্মবিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। তিনি বলেছেন, "এবারের ভোট হবে দিনের বেলা, রাতের ভোট আর নয়। মানুষের অধিকার প্রতিষ্ঠায় ছাত্রজনতার রক্তের বিনিময়ে ৫৪ বছর পর যে সুযোগ এসেছে, তা কোনোভাবেই হাতছাড়া করা যাবে না।"
বুধবার (১ অক্টোবর) ঐতিহাসিক সরকারি মাদরাসা-ই-আলিয়ার ২৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
ধর্ম উপদেষ্টা বলেন, সমাজ ও রাষ্ট্র গঠনে মাদরাসা-ই-আলিয়ার ২৫০ বছরের অবদান অনস্বীকার্য। তবে তিনি দুঃখ প্রকাশ করে জানান, "অতি আধুনিক শিক্ষার নামে আজ মাদরাসাগুলো কোরআন, হাদিস ও আরবি শিক্ষার মূলধারা থেকে দূরে সরে যাচ্ছে।"
তিনি আরও জানান, আন্তর্জাতিক বিভিন্ন বিশ্ববিদ্যালয় বর্তমানে মাদরাসা শিক্ষার্থীদের জন্য স্কলারশিপ দিতে আগ্রহ প্রকাশ করেছে, যা শিক্ষার্থীদের জন্য বড় সুযোগ হতে পারে।
ছাত্র রাজনীতি প্রসঙ্গে উপদেষ্টা বলেন, "আমি কোনোদিন ছাত্র রাজনীতি পছন্দ করিনি। পার্শ্ববর্তী দেশ ও ইউরোপে ছাত্র রাজনীতি নেই, সেখানে শিক্ষার্থীরা শুধু পড়াশোনা করে। অথচ আমাদের দেশের রাজনীতিবিদরা ছাত্র নেতাদের ব্যবহার করে যাচ্ছে।"
এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে তিনি ধর্ম, শিক্ষা ও রাজনীতির গুরুত্বপূর্ণ নানা দিক নিয়ে নিজের অবস্থান তুলে ধরেন এবং আগামী দিনের জন্য ইতিবাচক বার্তা দেন।
ডুয়া / নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- ৩৯ পদে ১০০ জনকে নিয়োগ দেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৯ সেপ্টেম্বর)
- স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ সালমান মুক্তাদিরের
- ৪৩ পদে নিয়োগ দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, আবেদন অনলাইনে
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- তিন পদে ৩৫ জনকে নিয়োগ দেবে নৌপরিবহণ মন্ত্রণালয়
- এইচএসসি উত্তীর্ণদের বৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক, জানুন বিস্তারিত
- মাসে ৩৫শ রিঙ্গিত বৃত্তিতে মালায়ায় পিএইচডির সুযোগ
- ওয়ালটনে টেরিটরি সেলস ম্যানেজার পদে নিয়োগ
- বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকে চাকরি, আবেদন ১৭ অক্টোবর পর্যন্ত