ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
বিসিবি নির্বাচন: তামিম প্যানেলে ব্যাপক টানাপোড়েন
স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনকে ঘিরে নাটকীয় মোড় নিয়েছে। তামিম ইকবালের নেতৃত্বাধীন বিএনপিপন্থী প্যানেলে ব্যাপক টানাপোড়েন শুরু হয়েছে, যার ফলে বেশ কয়েকজন প্রার্থী শেষ পর্যন্ত নির্বাচন থেকে সরে দাঁড়াতে পারেন বলে গুঞ্জন উঠেছে।
সোমবার মধ্যরাত পর্যন্ত একরকম পরিস্থিতি থাকলেও, মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে ফারুক আহমেদ রিট দায়ের করার পর থেকেই এই সংকট ঘনীভূত হয়।
নতুন করে ১৫টি ক্লাবের কাউন্সিলরদের ওপর আদালতের নিষেধাজ্ঞা আসায় বিএনপিপন্থী প্যানেল বড় ধাক্কা খেয়েছে। এই ১৫টি ক্লাবের সবকটিই বিএনপিপন্থী কাউন্সিলরদের হওয়ায় তামিমের প্যানেলের ১৫টি নিশ্চিত ভোট হাতছাড়া হয়ে যাবে। এছাড়াও, অনেক চড়াই-উৎরাই পাড়ি দিয়ে সাজানো ১২ জনের প্যানেল থেকে চারজন প্রার্থীও নির্বাচন করতে পারছেন না। এই পরিস্থিতিতে অনেকেই নির্বাচন করাকে ঝুঁকিপূর্ণ মনে করছেন।
জানা গেছে, বিএনপিপন্থীদের মধ্যে মোহামেডানের কাউন্সিলর মাসুদুজ্জামানসহ আরও ৪/৫ জন প্রার্থী নির্বাচন না করার কথা ভাবছেন। মঙ্গলবার রাতে মাসুদুজ্জামান জাগো নিউজকে বলেন, "এমন অবস্থায় নির্বাচন করবো কি করবো না, ভাবছি। আমি কোনো আলাপ-আলোচনার মধ্যে নেই। তবে মনে মনে সিদ্ধান্ত নিয়ে রেখেছি নির্বাচন না করার। তারপর অবস্থা বুঝে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবো।"
তবে, বসুন্ধরা গ্রুপ তথা টি-স্পোর্টসের ইশতিয়াক সাদেক ও শানিয়ান তানিম নির্বাচন করার পক্ষে রয়েছেন বলে শোনা যাচ্ছে। অন্যদিকে, তামিম ইকবাল, ফাহিম সিনহাসহ আরও কয়েকজনের নামও নির্বাচন না করার দলে শোনা যাচ্ছে। এই সংকটাপন্ন পরিস্থিতিতে মঙ্গলবার রাতে তামিম গ্রুপের এক গুরুত্বপূর্ণ সভা হওয়ার কথা রয়েছে, যেখানে সম্ভাব্য সব কাউন্সিলরের মতামত নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। শেষ পর্যন্ত কতজন নির্বাচন বয়কট করেন, সেটাই এখন দেখার বিষয়।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল
- নতুন প্রজন্মকে তামাকের ক্ষতি থেকে বাঁচাতে ঘরে ঘরে সচেতনতা জরুরি