ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
টাইফুনের আঘাতে নি-হ-ত ১৯, নিখোঁজ ২১
আন্তর্জাতিক ডেস্ক: ভয়াবহ টাইফুন বুয়ালোইয়ের আঘাতে বিপর্যস্ত হয়ে পড়েছে ভিয়েতনামের মধ্যাঞ্চল। প্রবল বাতাস ও টানা বর্ষণে সৃষ্ট ভূমিধস ও হড়পা বানে দেশটিতে এখন পর্যন্ত ১৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিখোঁজ রয়েছেন অন্তত ২১ জন এবং আহত হয়েছেন আরও ৮৮ জন। ঝড়ের তাণ্ডবে হাজার হাজার ঘরবাড়ি ও ফসলের ক্ষয়ক্ষতি হয়েছে, বিপর্যস্ত হয়ে পড়েছে বিদ্যুৎ সরবরাহব্যবস্থাও।
সরকারি এক বিবৃতিতে মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) এই তথ্য জানানো হয়েছে। সোমবার টাইফুনটি দেশটির মধ্যাঞ্চলীয় উপকূলে আঘাত হানে। এর আগে ফিলিপাইনে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়ে অন্তত ২৬ জনের প্রাণ কেড়ে নেয় বুয়ালোই।
ঝড়ের সময় উপকূলীয় এলাকায় বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ৩০০ কিলোমিটারেরও বেশি। আঘাত হানার ২৪ ঘণ্টা আগেই ভিয়েতনামের বিভিন্ন এলাকায় শুরু হয় ভারী বর্ষণ। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এনঘে এন ও হা তিন প্রদেশ। নিহত ও নিখোঁজ ব্যক্তিদের সবাই এই দুই প্রদেশের বাসিন্দা। ঝড়ের আঘাতে দুই প্রদেশে আংশিক ও সম্পূর্ণ ধ্বংস হয়েছে অন্তত ১ লাখ বাড়িঘর এবং নষ্ট হয়েছে ১০ হাজার একর জমির ফসল।
এ সময় বিদ্যুতের খুঁটি উপড়ে যাওয়ায় বহু এলাকায় বন্ধ হয়ে যায় বিদ্যুৎ সরবরাহ, যা এখনো পুরোপুরি স্বাভাবিক হয়নি।
এমজে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক