ঢাকা, রবিবার, ১৬ আগস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩
তারেক রহমানের ৩১ দফা প্রচারের আহ্বান প্রিন্সের
নিজস্ব প্রতিবেদক: বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, জামায়াতে ইসলামী ক্ষমতার লোভে ভারসাম্যহীন হয়ে পড়েছে। তিনি অভিযোগ করেন, জামায়াত তাদের দলীয় প্রতীক থেকে ইসলামের নাম ও 'দ্বীন প্রতিষ্ঠার কথা' বাদ দিয়ে একদিকে আধিপত্যবাদী শক্তিকে খুশি করার চেষ্টা করছে, অন্যদিকে রাজনীতির নামে ইসলামপ্রিয় জনগণের সঙ্গে প্রতারণা করছে।
সোমবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে ময়মনসিংহের হালুয়াঘাট গাজিরভিটা ইউনিয়নে এক কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রিন্স বলেন, যারা সকাল-বিকাল নিজেদের দলের মনোগ্রাম পরিবর্তন করছেন, তারা 'নার্ভসনেসে' ভুগছেন। জামায়াত রাজনীতির প্রয়োজনে ইসলাম ধর্ম ও আল্লাহর নাম ব্যবহার করছে, আবার আধিপত্যবাদী শক্তিসহ বিদেশিদের আনুকূল্য পেতে তা পরিবর্তন করতেও দ্বিধা করছে না। এমনকি ধর্মপ্রাণ মুসলমানদের সমালোচনার মুখে তারা তা আবার সরিয়েও ফেলছে। জনগণ একটি সুন্দর সার্কাস দেখছে।
বিএনপি নেতা-কর্মীদের উদ্দেশে প্রিন্স বলেন, গ্রামে ঘরে ঘরে ধানের শীষের পক্ষে বেশি বেশি প্রচারণা চালাতে হবে। জনগণের সামনে তারেক রহমানের ৩১ দফা এবং জনকল্যাণে বিএনপির ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরতে হবে।
গাজিরভিটা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক রফিকুল ইসলামের সভাপতিত্বে ও সদস্যসচিব সুরুজ্জামান সাগরের সঞ্চালনায় এই সম্মেলনে আরও বক্তব্য রাখেন হালুয়াঘাট উপজেলা বিএনপির আহ্বায়ক আসলাম মিয়া বাবুল এবং সদস্যসচিব আবু হাসনাত বদরুল কবীর। এ সময় স্থানীয় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন উপস্থিত ছিলেন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের জুলাইয়ের বেতন ফাইল চূড়ান্ত
- এসএসসির ফল পুনঃনিরীক্ষণে আবেদন করবেন যেভাবে
- আজকের বাজারে স্বর্ণের দাম (৯ আগস্ট)
- দাখিল ও কারিগরি বোর্ডের ফল দেখবেন যেভাবে
- আজকের বাজারে স্বর্ণের দাম (১০ আগস্ট)
- এসএসসির ফল পুনঃনিরীক্ষণ নিয়ে যা জানালেন শিক্ষামন্ত্রী
- পরীক্ষায় ফেল বা খারাপ করার পর শিক্ষার্থীদের করণীয় কী
- ১৯তম নিবন্ধন থেকে শিক্ষক নিয়োগে সুপারিশ করবে না এনটিআরসিএ
- নতুন নিয়মে এসএসসির খাতা চ্যালেঞ্জ করবেন যেভাবে
- এসএসসিতে ফেলের হার ৩৭.৭৫ শতাংশ
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাবেক মহাসচিব রঞ্জন কর্মকার আর নেই
- বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডে ৪৮ পদে নিয়োগ, আবেদন শুরু ১১ আগস্ট
- পাট গবেষণা ইনস্টিটিউটে ৪১ পদে নিয়োগ
- জবির ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ, আবেদন নভেম্বরে
- এসএসসির ফলাফল দেখবেন যেভাবে