ঢাকা, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩
পুলিশকে রাজনৈতিক প্রভাবমুক্ত বাহিনী করতে কাজ চলছে: আইজিপি
ডুয়া ডেস্ক: আইজিপি বাহারুল আলম জানিয়েছেন, অন্তবর্তী সরকার পুলিশকে রাজনৈতিক প্রভাবমুক্ত করে একটি নিরপেক্ষ সংস্থায় উন্নীত করার কাজ করছে।
আজ বুধবার (১৫ জানুয়ারি) রাজশাহীর সারদা পুলিশ একাডেমিতে ৪০তম সাব-ইন্সপেক্টর ব্যাচের সমাপনী কুচকাওয়াজে প্রধান অতিথি হিসেবে এ কথা বলেন তিনি।
পুলিশ মহাপরিদর্শক সাব-ইন্সপেক্টরদের উদ্দেশে বলেন, "অপরাধ দমন, জনগণের নিরাপত্তা এবং সমাজের শান্তি-শৃঙ্খলা নিশ্চিত করা পুলিশের মূল দায়িত্ব। পাশাপাশি প্রবাসীদের জানমালের নিরাপত্তাও নিশ্চিত করতে হবে।" তিনি আরও বলেন, পরিবর্তিত পরিস্থিতিতে নতুনদের সৃজনশীলতার প্রতি আস্থা রাখতে চান।
এদিন সকালে কুচকাওয়াজ পরিদর্শন করেন আইজিপি বাহারুল আলম এবং নবীন সাব-ইন্সপেক্টরদের অভিবাদন গ্রহণ করেন। ২০২৩ সালে বুনিয়াদি প্রশিক্ষণের জন্য একাডেমিতে ৮২১ জন এসআই যোগ দেন, তবে বিভিন্ন অপরাধের জন্য ২২ জনকে চাকরিচ্যুত করা হয় এবং মাঠ ও ক্লাসে বিশৃঙ্খলার অভিযোগে ৫ আগস্টের পর ৩২১ জন এসআই বাদ পড়েন।
অবশিষ্ট ৪৮০ জন সাব-ইন্সপেক্টর ৮টি কন্টিনজেন্টে ভাগ হয়ে কুচকাওয়াজে অংশ নেন। এবারের বেস্ট একাডেমিক ক্যাডেট হিসেবে নির্বাচিত হন বদিউজ্জামান, ইনফিল্ডে বেস্ট হন নজরুল ইসলাম এবং সব বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জন করেন আরিফুল ইসলাম। আইজিপি তাদের হাতে পুরস্কার তুলে দেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- ৩৯ পদে ১০০ জনকে নিয়োগ দেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৯ সেপ্টেম্বর)
- সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য সুখবর
- স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ সালমান মুক্তাদিরের
- এনসিসি ব্যাংকে তিন পদে চাকরি, আবেদন ৩ ও ৪ অক্টোবর পর্যন্ত
- তিন পদে ৩৫ জনকে নিয়োগ দেবে নৌপরিবহণ মন্ত্রণালয়