ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩
দ.আফ্রিকায় আটকে পড়া স্বর্ণ খনি থেকে ৬০ মরদেহ উদ্ধার
ডুয়া ডেস্ক : দক্ষিণ আফ্রিকার একটি পরিত্যক্ত স্বর্ণ খনি থেকে অন্তত ৬০ জনের মরদেহ উদ্ধার করেছে দেশটির পুলিশ। জোহানেসবার্গের দক্ষিণ-পশ্চিমে অবস্থিত স্টিলফন্টেইন শহরের এই খনি থেকে অবৈধ খনি শ্রমিকদের মরদেহ উদ্ধার করা হয়েছে। ফরাসি বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, প্রায় ১৪০ কিলোমিটার দূরে এই খনির কাছাকাছি এলাকায় শতাধিক শ্রমিকের প্রাণহানির আশঙ্কা প্রকাশ করেছিলেন স্থানীয়রা। এরপর সোমবার কর্তৃপক্ষ ওই খনিতে অভিযান শুরু করে এবং মৃতদেহ উদ্ধার ও জীবিত শ্রমিকদের বের করে আনার চেষ্টা চালায়। পুলিশের বিবৃতিতে বলা হয়, অভিযানে ১০৬ জন জীবিত অবৈধ খনি শ্রমিককে উদ্ধার এবং গ্রেপ্তার করা হয়েছে, যাদের মধ্যে ৫১ জনকে মৃত অবস্থায় পাওয়া যায়। এছাড়া আগের দিন আরও ৯ জনের মরদেহ উদ্ধার করা হয়।
স্টিলফন্টেইন শহরের এই খনি ভূপৃষ্ঠ থেকে ২.৬ কিলোমিটার নিচে অবস্থিত। পুলিশ বিশেষ মেশিনের মাধ্যমে খনি থেকে মৃতদেহ ও জীবিতদের উদ্ধার করার কাজ করছে। স্থানীয়দের ভাষায় এই শ্রমিকদের "জামা জামা" বলা হয়, যারা অবৈধভাবে খনি থেকে স্বর্ণ উত্তোলন করেন।
দক্ষিণ আফ্রিকার সরকার দীর্ঘদিন ধরে অবৈধ খনি শ্রমিকদের বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছে, এবং স্থানীয়দের মতে, এই শ্রমিকরা মূলত প্রতিবেশী দেশগুলি থেকে আসা অভিবাসী। পুলিশ ধারণা করছে, খনির ভেতরে আরও অনেক অবৈধ শ্রমিক থাকতে পারেন।
গত বছরের আগস্ট থেকে এখন পর্যন্ত দক্ষিণ আফ্রিকার স্টিলফন্টেইন শহর থেকে দেড় হাজারেরও বেশি অবৈধ খনি শ্রমিককে গ্রেপ্তার করা হয়েছে, এর মধ্যে ১২১ জনকে দেশে ফেরত পাঠানো হয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ফের বিশ্ববাজারে তেলের দাম বাড়ল
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ