ঢাকা, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বিশ্ব হার্ট দিবসে ল্যাবএইডে দিনব্যাপী 'ফ্রি মেডিকেল ক্যাম্প'
নিজস্ব প্রতিবেদক: 'আপনার হৃদস্পন্দন সচল রাখুন' এই প্রতিপাদ্যকে সামনে রেখে ল্যাবএইড কার্ডিয়াক হাসপাতাল বিশ্ব হার্ট দিবস উদযাপন উপলক্ষে দিনব্যাপী 'ফ্রি মেডিকেল ক্যাম্প' আয়োজন করেছে। এতে হাসপাতালে আগত দর্শনার্থী, রোগীদের স্বজন এবং অন্যান্যরা তাদের হার্টের অবস্থা সম্পর্কে জানতে এবং বিশেষ সেবা গ্রহণ করার সুযোগ পেয়েছেন।
সোমবার (২৯ সেপ্টেম্বর) সকালে দিবসটি উপলক্ষে ল্যাবএইড কার্ডিয়াক হাসপাতালে একটি সেমিনার আয়োজন করা হয়। সেমিনারে হৃদরোগ ও প্রতিকারের ওপর প্রবন্ধ উপস্থাপন করেন ডা. মো. আসিফুদ্দোজা। অনুষ্ঠানে দেশের বিভিন্ন হাসপাতালের স্বনামধন্য অধ্যাপকরা উপস্থিত ছিলেন।
অধিবেশনে ডা. আবদুজ জাহের উপস্থিত ছিলেন এবং ডা. এ পি এম সোহরাবুজ্জামান ও ডা. লুতফর রহমান কো-চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। প্যানেল অফ এক্সপার্ট হিসেবে ছিলেন ডা. আমজাদ হোসাইন, ডা. সমীরন কুমার সাহা, ডা. শংকর নারায়ন দাস, ডা. মো. লোকমান হোসাইন, ডা. অরুণ কুমার শর্মা, ডা. এস মোকাদ্দাস হোসেন (সাদী) এবং ডা. নুর মোহাম্মদ। অনুষ্ঠানটি পরিচালনা করেন ডা. মাহবুবুর রহমান।
ল্যাবএইড হাসপাতালের প্রধান নির্বাহী কর্মকর্তা আহমদে দাউদ অনুষ্ঠানের শেষে সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন। অনুষ্ঠানে ল্যাবএইড ফার্মাসিউটিক্যালসের নির্বাহী ডিরেক্টর (মার্কেটিং ও কমার্শিয়াল) এসএম নূর হোসাইন, ল্যাবএইড হাসপাতালের হেড অব অপারেশন ইফতেখার আহমেদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এছাড়াও বিশ্ব হার্ট দিবস ২০২৫ উপলক্ষে দেশের প্রথম NABH স্বীকৃত হাসপাতাল 'ল্যাবএইড কার্ডিয়াক হাসপাতাল'-এ 'বিশেষ সেবা পক্ষ' শুরু হয়েছে। ২৯ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এই বিশেষ সেবা ১৫ অক্টোবর পর্যন্ত চলবে। এই কার্ডিয়াক স্ক্রিনিং প্যাকেজের আওতায় হার্টের অবস্থা সম্পর্কে জানা যাবে এবং প্রয়োজনে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ পাওয়া যাবে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- কানাডা বনাম বসনিয়ার ম্যাচ চলছে: সরাসরি দেখুন (LIVE)
- ফিফা বিশ্বকাপ ২০২৬: মেক্সিকো বনাম দক্ষিণ আফ্রিকা-সরাসরি দেখুন (LIVE)
- আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম মরক্কোর ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- ৪৯তম বিশেষ বিসিএস উত্তীর্ণদের ফের ভেরিফিকেশন হতে পারে
- বুধবার থেকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি আবেদন শুরু
- নিরাপত্তার কারণে বন্ধ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচ
- ব্রাজিল বনাম মরক্কো: দেখুন একাদশ-দেখার উপায়
- চার দশক পর অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ
- সংসদে নবম পে-স্কেল ঘোষণা, প্রতিক্রিয়া জানালেন কর্মচারীরা
- অসচ্ছল মেধাবীদের বৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশন
- ফের বাংলাদেশিদের জন্য খুলতে পারে মালয়েশিয়ার শ্রমবাজার
- ‘বাবার দোয়া’ ক্রিকেট বোর্ডকে বদলাতে চান তামিম ইকবাল
- ভূমিকম্পে কাঁপল দেশ
- বাজেটে কোন খাতে কত বরাদ্দ, বিস্তারিত জানুন