ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩
মানব সৃষ্টির ধাপ নিয়ে হাদিসে বিস্ময়কর বর্ণনা
ডুয়া ডেস্ক: মানব সৃষ্টির ধাপ নিয়ে রাসুলুল্লাহ (সা.)-এর বর্ণিত হাদিসে গর্ভধারণের পর ভ্রূণের বিকাশ এবং ভাগ্য নির্ধারণের বিষয়টি স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে। তিনি বলেন, গর্ভাশয়ে বীর্য নির্দিষ্ট সময় ধরে অবস্থান করে ধীরে ধীরে রক্ত ও মাংসপিণ্ডে পরিণত হয়। এরপর আল্লাহ তায়ালা এক ফেরেশতাকে প্রেরণ করেন, যিনি তাতে রূহ ফুঁকে দেন এবং জীবনের গুরুত্বপূর্ণ চারটি বিষয় লিখে দেন।
বুখারি (হাদিস : ২৯৬৯) ও মুসলিমে (হাদিস : ২৬৪৩) বর্ণিত এই হাদিসে উল্লেখ করা হয়েছে, প্রথমে বীর্য চল্লিশ দিন পর্যন্ত গর্ভে সঞ্চিত থাকে। পরবর্তী চল্লিশ দিনে তা জমাট রক্তে এবং আরও চল্লিশ দিন পর মাংসপিণ্ডে পরিণত হয়। এই পর্যায়ে এসে ফেরেশতা এসে তার বয়স, রিজিক, আমল এবং চূড়ান্ত পরিণতি (সৌভাগ্যবান না হতভাগা) লিখে রাখে।
অন্য এক বর্ণনায় হজরত আব্দুল্লাহ ইবনু মাসউদ (রা.) বলেন, যখন বীর্য মাংসপিণ্ডে রূপান্তরিত হয়, তখন ফেরেশতা আল্লাহ তায়ালাকে প্রশ্ন করেন—এই মাংসপিণ্ড দ্বারা মানুষ সৃষ্টি হবে কি না। যদি আল্লাহ বলেন ‘না’, তাহলে সেটি নিঃশেষ হয়ে যায়। আর যদি বলেন ‘হ্যাঁ’, তখন ফেরেশতা জিজ্ঞেস করে—সে পুরুষ না নারী, সৌভাগ্যবান না হতভাগা, তার আয়ু কত, কী কাজ করবে ও কোথায় মৃত্যু হবে। তখনই এসব তথ্য ফেরেশতাকে জানিয়ে দেওয়া হয়। (ইবনে জরীর, ইবনে আবী হাতিম)
এমজে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ক্যান্সার নিয়েও অফিস করেছেন দুই বছর, মারা গেলেন ঢাবির মাহবুবা
- এসএসসি পাসেই নিয়োগ দেবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ
- ঢাবির ছয় সহকারী প্রক্টরের পদত্যাগের সিদ্ধান্ত, তিনজনের পদত্যাগ
- জাবির ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, দেখুন এখানে
- ডুসালসের সংবর্ধনা পেলেন ঢাবির অধ্যাপক সুকোমল বড়ুয়া
- ঢাবির ১৩ বিভাগে ভর্তিতে থাকছে না বিষয়ভিত্তিক যোগ্যতার শর্ত
- গোপালগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের প্রকাশ্য মিছিল, শহরজুড়ে উত্তেজনা
- রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ৪১ পদে চাকরি, আবেদন ১ ডিসেম্বর পর্যন্ত
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ নভেম্বর)
- আজকের খেলার সময়সূচি (১৪ নভেম্বর)
- ‘শেখ হাসিনার লাশও বাংলাদেশে ফিরবে না’, বললেন মাহমুদা মিতু
- ভাইয়ের গায়ে হলুদের অনুষ্ঠানে নাচ নিয়ে যা বললেন ঢাবি শিক্ষিকা মোনামি
- আজকের বাজারে স্বর্ণের দাম কত? জেনে নিন
- গোপালগঞ্জে আওয়ামী লীগের মিছিল, জুলাই স্মৃতিস্তম্ভ ও পুলিশ বক্স ভাঙচুর
- আড়ংয়ে চাকরির সুযোগ, আবেদন করা যাবে ১৯ নভেম্বর পর্যন্ত