ঢাকা, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩
শেয়ারহোল্ডারদের হতাশ করল মিথুন নিটিং
নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি মিথুন নিটিং অ্যান্ড ডাইং লিমিটেড ২০২৪-২৫ অর্থবছরে শেয়ারহোল্ডারদের জন্য এবারও কোনো ডিভিডেন্ড ঘোষণা করেনি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
২০১৯ সালের ২০ সেপ্টেম্বর থেকে কারখানার উৎপাদন বন্ধ রয়েছে। যে কারণে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) এবং শেয়ারপ্রতি নগদ প্রবাহ কা ক্যাশ ফ্লো (এনওসিপিএস) শূন্য রয়েছে।
এমন পরিস্থিতিতে একটি তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করাসহ কোম্পানির ব্যবস্থাপনাকে তলব করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
এছাড়া, চট্টগ্রাম এক্সপোর্ট প্রসেসিং জোন (সিইপিজেড) ২০১৯ সালের ২৬ ফেব্রুয়ারি এমকেডিএল-এর সঙ্গে করা লিজ চুক্তি বাতিল করেছে এবং ২০২১ সালের ১৬ সেপ্টেম্বর তারিখে কোম্পানির স্থায়ী সম্পদ নিলামে তোলার বিষয়ে ব্যবস্থাপনাকে নোটিশ পাঠায়।
ফলে বিএসইসি গঠিত তদন্ত কমিটির চূড়ান্ত প্রতিবেদন না পাওয়া পর্যন্ত কোম্পানির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভি) প্রকাশ করা সম্ভব নয় বলে জানানো হয়েছে।
কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১২ নভেম্বর ২০২৫, দুপুর ১২টায় চুয়াডাঙ্গায় হাইব্রিড প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৯ অক্টোবর ২০২৫।
এসএ খান/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- কানাডা বনাম বসনিয়ার ম্যাচ চলছে: সরাসরি দেখুন (LIVE)
- ফিফা বিশ্বকাপ ২০২৬: মেক্সিকো বনাম দক্ষিণ আফ্রিকা-সরাসরি দেখুন (LIVE)
- আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ লাইভ দেখবেন যেভাবে
- আজ জার্মানি বনাম কুরাকাও: কখন শুরু, কোথায় দেখবেন লাইভ
- চলছে ব্রাজিল বনাম মরক্কোর ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- ঢাবিতে ৬৪ জনে ১ জন চান্স পেলেও প্রাথমিকে সবাইকে নিব: ববি হাজ্জাজ
- বুধবার থেকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি আবেদন শুরু
- চার দশক পর অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ
- ব্রাজিল বনাম মরক্কো: দেখুন একাদশ-দেখার উপায়
- নিরাপত্তার কারণে বন্ধ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচ
- সংসদে নবম পে-স্কেল ঘোষণা, প্রতিক্রিয়া জানালেন কর্মচারীরা
- ইউজিসি বাজেট: কোন বিশ্ববিদ্যালয় কত পেল
- বাজেটে কোন খাতে কত বরাদ্দ, বিস্তারিত জানুন
- জেনে নিন সমাবর্তন টুপির অজানা ইতিহাস
- বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য আন্তর্জাতিক গবেষণার সুযোগ