ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
শেয়ারবাজারে প্রাণ ফেরাল ৫ কোম্পানির শেয়ার
হাসান মাহমুদ ফারাবী : পাঁচ দিনের ধারাবাহিক দরপতনের পর আবারও ঘুরে দাঁড়াতে শুরু করেছে শেয়ারবাজার। ধারাবাহিক দরপতনে গত ৫ দিনে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স প্রায় ২৪৫ পয়েন্ট কমেছে। এই পতন থেকে বেরিয়ে আজ (১৩ অক্টোবার) প্রায় ২৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ২২৭ পয়েন্টে। যার নেতৃত্বে ছিল তালিকাভুক্ত ৫ কোম্পানির শেয়ার। এই উত্থানের ফলে বিনিয়োগকারীদের মনে বাজার নিয়ে প্রত্যাশা জেগেছে। লঙ্কাবাংলা অ্যানালাইসিস পোর্টাল সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানি ৫টি হলো- ব্র্যাক ব্যাংক, বেক্সিমকো ফার্মা, রবি আজিয়েটা, মিডল্যান্ড ব্যাংক এবং অলিম্পিক ইন্ডাস্ট্রিজ। এই ৫ কোম্পানি আজ ডিএসইর প্রধান সূচকে ১০ পয়েন্ট যোগ করেছে।
কোম্পানিগুলোর মধ্যে সর্বোচ্চ পয়েন্ট যোগ করেছে ব্র্যাক ব্যাংক। আজ ব্যাংকটি ডিএসইর সূচকে ৩ পয়েন্টের বেশি যোগ করেছে। এদিন ব্যাংকটির শেয়ার দর ৮০ পয়সা বা ১.১৭ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৬৯ টাকায়। আর শেয়ারটির দর ৬৮ টাকা ৩০ পয়সা থেকে ৬৯ টাকা ২০ পয়সায় উঠানামা করে। দিনশেষে ব্যাংকটির ১ কোটি ৮০ লাখ ৯৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
দ্বিতীয় সর্বোচ্চ পয়েন্ট যোগ করেছে বেক্সিমকো ফার্মা। আজ কোম্পানিটি ডিএসইর সূচকে প্রায় ৩ পয়েন্ট যোগ করেছে। এদিন কোম্পানিটির শেয়ার দর ২ টাকা ৫০ পয়সা বা ২.২৫ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১১৩ টাকা ৭০ পয়সায়। আর শেয়ারটির দর ১১১ টাকা ৮০ পয়সা থেকে ১১৬ টাকা ৫০ পয়সায় উঠানামা করে। দিনশেষে কোম্পানিটির ২ কোটি ৬৩ লাখ ৭৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
আরও পড়ুন-
১৩ অক্টোবর: এক নজরে শেয়ারবাজারের ১৯ খবর
তৃতীয় সর্বোচ্চ পয়েন্ট যোগ করেছে রবি আজিয়াটা। আজ কোম্পানিটি ডিএসইর সূচকে ১ পয়েন্টের বেশি যোগ করেছে। এদিন কোম্পানিটির শেয়ার দর ৭০ পয়সা বা ২.৪০ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২৯ টাকা ৯০ পয়সায়। আর শেয়ারটির দর ২৯ টাকা ২০ পয়সা থেকে ৩০ টাকা ১০ পয়সায় উঠানামা করে। দিনশেষে কোম্পানিটির ১১ কোটি ৫২ লাখ ৯৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
অন্য কোম্পানিগুলোর মধ্যে- মিডল্যান্ড ব্যাংক ১ পয়েন্টের বেশি এবং অলিম্পিক ইন্ডাস্ট্রিজ ১ পয়েন্ট যোগ করেছে। কোম্পানিগুলোর ইতিবাচক প্রবণতা অন্যান্য কোম্পানির উপরও প্রভাব ফেলেছে মনে করেন বাজার সংশ্লিষ্টরা।
এএসখান/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- দুর্নীতিবাজ-সন্ত্রাসীদের দলে জায়গা হবে না: স্বাস্থ্যমন্ত্রী
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর