ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
অক্টোবরের ১১ দিনেই ১২ হাজার কোটি রেমিট্যান্স!
নিজস্ব প্রতিবেদক: প্রবাসীদের পাঠানো অর্থে নতুন রেকর্ড গড়ছে অক্টোবরের প্রথম ভাগ। মাসের মাত্র ১১ দিনেই দেশে এসেছে ৯৮ কোটি ৬৭ লাখ ১০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স, যা টাকায় প্রায় ১২ হাজার ২৪ কোটি। প্রবাসী আয়ের এই গতি অব্যাহত থাকলে অক্টোবর মাসেই এক মাসের রেমিট্যান্স নতুন উচ্চতায় পৌঁছাবে বলে আশা করা হচ্ছে।
রোববার (১২ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত তথ্যে দেখা যায়, অক্টোবরেও প্রবাসী আয় প্রবাহের ধারা ঊর্ধ্বমুখী রয়েছে। গড় হিসেবে প্রতিদিন দেশে এসেছে প্রায় ৮ কোটি ৯৭ লাখ ৮২ হাজার ৭২৭ ডলার, যা গত বছরের একই সময়ের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি। ২০২৪ সালের অক্টোবরে প্রতিদিন গড়ে প্রবাসীরা পাঠিয়েছিলেন ৭ কোটি ৯৮ লাখ ৩৬ হাজার ডলার, আর চলতি বছরের সেপ্টেম্বরে প্রতিদিন এসেছিল ৮ কোটি ৯৫ লাখ ২৯ হাজার ৩৩৩ ডলার।
ব্যাংকভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ২০ কোটি ১১ লাখ ২০ হাজার ডলার এবং রাষ্ট্রায়ত্ত বিশেষায়িত বাংলাদেশ কৃষি ব্যাংকের মাধ্যমে এসেছে ১০ কোটি ২৯ লাখ ৭০ হাজার ডলার। অন্যদিকে, বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে সবচেয়ে বেশি ৬৮ কোটি ৪০ লাখ ৮০ হাজার ডলার। বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৩০ লাখ ৪০ হাজার ডলার।
বিশেষজ্ঞদের মতে, হুন্ডি রোধ ও বৈধ পথে অর্থ পাঠাতে প্রবাসীদের উৎসাহ দেওয়ার সরকারি উদ্যোগ এই ধারাবাহিক প্রবৃদ্ধির অন্যতম কারণ।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর