ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
ছোট উদ্যোক্তাদের ঋণ বিতরণে কেন্দ্রীয় ব্যাংকের বিশেষ ছাড়
নিজস্ব প্রতিবেদক: দেশের অভ্যন্তরে অতিক্ষুদ্র, কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগে (সিএমএসএমই) স্বল্পমেয়াদি ঋণ বিতরণে উৎসাহ দিতে বিশেষ সুবিধা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে সিএমএসএমই খাতে দেওয়া অনশ্রেণিভুক্ত (স্ট্যান্ডার্ড ও এসএমএ) ঋণের বিপরীতে ব্যাংকগুলোকে মাত্র ১ শতাংশ হারে প্রভিশন (নিরাপত্তা সঞ্চিতি) রাখতে হবে। এতোদিন এসব ঋণের বিপরীতে ৫ শতাংশ প্রভিশন রাখতে হতো।
সোমবার (১৩ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে বিআরপিডি সার্কুলার লেটার নং-২২ জারি করে এ নির্দেশনা দেওয়া হয়েছে। নতুন এই হার ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত কার্যকর থাকবে।
বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, এই সিদ্ধান্তের মূল উদ্দেশ্য হলো কৃষি ও ক্ষুদ্র উদ্যোক্তা খাতে ব্যাংকের ঋণ প্রবাহ বাড়ানো এবং তারল্য নিশ্চিত করা। বিশেষ করে করোনার পর এবং অর্থনীতিতে স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনার প্রেক্ষাপটে সিএমএসএমই খাতের ঋণ সহজলভ্য করা গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।
সার্কুলারে আরও উল্লেখ করা হয়েছে যে, অন্য সব প্রযোজ্য নিয়ম ও নির্দেশনা আগের মতোই বহাল থাকবে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল