ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
উপকূলীয় অঞ্চলে ৯০টি নতুন আশ্রয়কেন্দ্র নির্মাণের ঘোষণা
নিজস্ব প্রতিবেদক: মুক্তিযুদ্ধবিষয়ক এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম জানিয়েছেন, উপকূলীয় অঞ্চলে নতুন করে ৯০টি আশ্রয়কেন্দ্র নির্মাণ করা হবে, যার মধ্যে ভোলায় নির্মাণ করা হবে ১১টি। তিনি বলেন, এসব আশ্রয়কেন্দ্র এমন যথাযথ জায়গায় করা হবে যাতে মানুষ প্রকৃত উপকারভোগী হতে পারে।
সোমবার (১৩ অক্টোবর) বিকালে ভোলা সদর উপজেলার ভেলুমিয়া ইউনিয়নে প্রস্তাবিত ফাতেমা খানম মাধ্যমিক বিদ্যালয় বহুমুখী ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্রের জায়গা পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
ফারুক-ই-আজম আরও বলেন, আশ্রয়কেন্দ্র নির্মাণের মূল উদ্দেশ্য হলো দুর্যোগকালে অধিক সংখ্যক মানুষ যেন আশ্রয় নিতে পারে। তিনি জোর দিয়ে বলেন, সরকার যে স্থাপনাগুলো করবে, সেগুলো দুর্যোগকালে যথাযথভাবে মানুষের জীবন রক্ষা করবে এবং অন্য সময়ে স্কুল, মাদ্রাসা বা স্থানীয় কমিউনিটির কাজে ব্যবহার করা হবে।
এ সময় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মোস্তাফিজুর রহমান, ভোলার জেলা প্রশাসক আজাদ জাহানসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল