ঢাকা, মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩
দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার করতে ঢাকা আসছেন অস্ট্রেলিয়ার মন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের সঙ্গে উন্নয়ন, মানবিক সহায়তা ও দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করতে ঢাকায় সরকারি সফরে আসছেন অস্ট্রেলিয়ার ক্ষুদ্র ব্যবসা, আন্তর্জাতিক উন্নয়ন ও বহুসংস্কৃতি বিষয়ক মন্ত্রী ড. অ্যান অ্যালি। ভারত মহাসাগরীয় অঞ্চলের অংশীদার দেশগুলোর সঙ্গে সম্পর্ক গভীর করার লক্ষ্যে তাঁর এই সফর আগামী সপ্তাহে অনুষ্ঠিত হবে বলে নিশ্চিত করেছে ঢাকার অস্ট্রেলিয়ান হাইকমিশন।
সোমবার (১৩ অক্টোবর) দূতাবাস থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সফরকালে ড. অ্যালি উদ্বোধন করবেন ‘অস্ট্রেলিয়া–বাংলাদেশ উন্নয়ন অংশীদারত্ব পরিকল্পনা ২০২৫–২০৩০’, যা বাংলাদেশের অন্তর্ভুক্তিমূলক ও গণতান্ত্রিক উন্নয়নের জন্য ক্যানবেরার স্থায়ী প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করবে।
নতুন এই অংশীদারত্ব কাঠামো টেকসই প্রবৃদ্ধি, মানব উন্নয়ন, জলবায়ু সহনশীলতা ও নারী ক্ষমতায়নের মতো গুরুত্বপূর্ণ খাতে দ্বিপাক্ষিক সহযোগিতায় দিকনির্দেশনা দেবে বলে আশা করা হচ্ছে।
এক বিবৃতিতে ড. অ্যান অ্যালি বলেন, “অস্ট্রেলিয়া বাংলাদেশের গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক ভবিষ্যতের যাত্রাকে স্বাগত জানায় এবং এই অগ্রযাত্রাকে সমর্থন করতে প্রতিশ্রুতিবদ্ধ।”
সফরকালে তিনি কক্সবাজারের রোহিঙ্গা শিবির পরিদর্শন করবেন, যেখানে ১১ লাখেরও বেশি বাস্তুচ্যুত রোহিঙ্গা আশ্রয় নিয়েছে। এ প্রসঙ্গে ড. অ্যালি বলেন, “এটি দক্ষিণ এশিয়ার সবচেয়ে জটিল মানবিক সংকটগুলোর একটি, এবং অস্ট্রেলিয়া দীর্ঘমেয়াদে সহায়তা অব্যাহত রাখবে।”
অস্ট্রেলিয়া সরকার সম্প্রতি ঘোষণা দিয়েছে যে, আগামী তিন বছরে বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর সহায়তায় অতিরিক্ত ৩৭০ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার (প্রায় ২৪৫ মিলিয়ন মার্কিন ডলার) বরাদ্দ করা হবে। এর ফলে ২০১৭ সাল থেকে এ খাতে অস্ট্রেলিয়ার মোট প্রতিশ্রুতি দাঁড়াল ১.২৬ বিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার।
ঢাকা সফরের মাধ্যমে ড. অ্যালি বাংলাদেশের সঙ্গে উন্নয়ন সহযোগিতা, মানবিক সহায়তা এবং জনগণের পারস্পরিক সম্পর্ক আরও শক্তিশালী করার ওপর গুরুত্ব দেবেন। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এই সফর অস্ট্রেলিয়ার পক্ষ থেকে ভারত মহাসাগরীয় অঞ্চলে শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধি বৃদ্ধির প্রতিশ্রুতির প্রতিফলন বহন করে।
এমজে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স শেষপর্বের ফল প্রকাশ
- মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের জুলাইয়ের বেতন ফাইল চূড়ান্ত
- এসএসসির ফল পুনঃনিরীক্ষণে আবেদন করবেন যেভাবে
- আজকের বাজারে স্বর্ণের দাম (৯ আগস্ট)
- দাখিল ও কারিগরি বোর্ডের ফল দেখবেন যেভাবে
- জুলাই স্মৃতি জাদুঘরে যেতে টিকিট কাটবেন যেভাবে
- মালয়েশিয়াকে ৮৯ রানে হারিয়ে সিরিজে এগিয়ে বাংলাদেশ
- ভাতা-উপবৃত্তির আবেদন শুরু, জেনে নিন পদ্ধতি
- আজকের বাজারে স্বর্ণের দাম (১০ আগস্ট)
- আজকের বাজারে স্বর্ণ-রুপার দাম (৫ আগস্ট)
- নবম জাতীয় পে-স্কেল নিয়ে সর্বশেষ যা জানা গেল
- পরীক্ষায় ফেল বা খারাপ করার পর শিক্ষার্থীদের করণীয় কী
- এক ক্লিকে জেনে নিন আইফোন ১৮ প্রো ম্যাক্সের দাম ও ফিচার
- পাঁচ দপ্তরে নতুন সচিব নিয়োগ দিল সরকার
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ আগস্ট)