ঢাকা, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩
শিক্ষক নিয়োগের সত্যতা যাচাইয়ে আজ শেষ সময়
নিজস্ব প্রতিবেদক: এমপিওভুক্ত মাদরাসাগুলোর শিক্ষক নিয়োগে অনিয়ম ও ভুয়া সুপারিশ ঠেকাতে বড় পরিসরে তথ্য যাচাই কার্যক্রম শুরু করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। এই প্রক্রিয়ার অংশ হিসেবে এমপিওভুক্ত সব মাদরাসায় কর্মরত শিক্ষক-শিক্ষিকাদের তথ্য জমা দেওয়ার সময়সীমা আজ শেষ হচ্ছে।
মাদরাসা শিক্ষা অধিদপ্তরের প্রশাসন শাখা জানিয়েছে, প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষকসহ সব স্তরের এমপিওভুক্ত শিক্ষকদের নাম, পদবি, জাতীয় পরিচয়পত্র নম্বর (এনআইডি) এবং ইনডেক্স নম্বর এক্সেল ফরমেটে প্রস্তুত করে জেলা শিক্ষা অফিসারদের মাধ্যমে পাঠাতে হবে।
অধিদপ্তরের নির্দেশনায় বলা হয়, সোমবার (১৯ জানুয়ারি) এর মধ্যে সংশ্লিষ্ট সব মাদরাসার তথ্য নির্ধারিত ই-মেইলে পাঠানো বাধ্যতামূলক। সময়সীমার মধ্যে তথ্য না পাঠালে দায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ওপর বর্তাবে বলে ইঙ্গিত দেওয়া হয়েছে।
এর পাশাপাশি প্রতিষ্ঠান প্রধান ও সহপ্রধান পর্যায়ের শূন্য পদগুলোর হালনাগাদ তালিকাও অনলাইনের মাধ্যমে পাঠাতে বলা হয়েছে। এসব পদের মধ্যে রয়েছে অধ্যক্ষ, উপাধ্যক্ষ, সুপার ও সহকারী সুপার।
নির্দেশনায় আরও উল্লেখ করা হয়, শিক্ষকদের পূর্ণাঙ্গ তথ্য ও শূন্য পদের চাহিদার তালিকা এক্সেল ফরমেটে প্রস্তুত করে ১৯ জানুয়ারির মধ্যে নির্ধারিত ই-মেইল ঠিকানায় পাঠাতে হবে। এই তথ্যের ভিত্তিতেই এনটিআরসিএ ভবিষ্যৎ নিয়োগ সুপারিশের সত্যতা যাচাই করবে।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য
- দুই মন্ত্রীর দায়িত্ব বাড়াল সরকার
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- সবজিতে স্বস্তি থাকলেও চাল-চিনি-আটা-দুধের দামে চাপে ক্রেতারা