ঢাকা, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
আবু সাঈদ হত্যা মামলা: অষ্টম দিনের সাক্ষ্যগ্রহণ আজ
নিজস্ব প্রতিবেদক: জুলাই মাসে গণ-অভ্যুত্থানের সময় শিক্ষার্থী আবু সাঈদ হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধ মামলার অষ্টম দিনের সাক্ষ্যগ্রহণ আজ সোমবার (২৯ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের প্যানেল এ সাক্ষ্য গ্রহণ করবেন।
এ মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সাবেক উপাচার্য হাসিবুর রশীদসহ মোট ৩০ জনকে আসামি করা হয়েছে। তাদের মধ্যে ছয়জন গ্রেপ্তার থাকলেও বাকি ২৪ জন এখনও পলাতক। পলাতকদের পক্ষে সরকারের খরচে চারজন আইনজীবী নিয়োগ দেওয়া হয়েছে।
এর আগে গত ২২ সেপ্টেম্বর সপ্তম দিনের সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হয়। সেদিন ছয় নম্বর সাক্ষী সিয়াম আহসান আয়ানকে জেরা করা হয়, যিনি গুলিবিদ্ধ হওয়ার পর শহীদ আবু সাঈদকে হাসপাতালে নেওয়ার প্রথম উদ্যোগী ছিলেন। একই দিনে আরেকজন সাক্ষীর জবানবন্দি রেকর্ড করা হয়।
মামলার শুরু হয় গত ২৮ আগস্ট, যখন শহীদ আবু সাঈদের বাবা মকবুল হোসেন প্রথম সাক্ষ্য দেন। এরপর পর্যায়ক্রমে সাংবাদিক, চিকিৎসক, তদন্ত সংস্থার কর্মকর্তাসহ একাধিক সাক্ষী আদালতে জবানবন্দি দিয়েছেন। এ মামলায় মোট সাক্ষী ৬২ জন।
গত ৬ আগস্ট ট্রাইব্যুনাল আসামিদের বিরুদ্ধে ফর্মাল চার্জ গঠন করে বিচার শুরুর আদেশ দেয়। আর ২৭ আগস্ট চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম সূচনা বক্তব্য উপস্থাপন করেন। বর্তমানে মামলার অগ্রগতি নিয়মিত সাক্ষ্যগ্রহণের মধ্য দিয়ে এগোচ্ছে।
এমজে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের