ঢাকা, বুধবার, ১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩
দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিতে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ডাকসু নেতাদের সাক্ষাৎ
নিজস্ব প্রতিবেদক: শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সারাদেশে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নেতৃবৃন্দ অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। রোববার (২৮ সেপ্টেম্বর) দুপুর ৩টায় সচিবালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎ শেষে এক সংক্ষিপ্ত প্রেস ব্রিফিংয়ে ডাকসু নেতারা জানান, পূজা নির্বিঘ্ন ও সফলভাবে সম্পন্ন করতে প্রতিটি পূজামণ্ডপে পর্যাপ্ত সিসিটিভি ক্যামেরা স্থাপন, আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি ও গোয়েন্দা কার্যক্রম জোরদার করার পাশাপাশি ঝুঁকিপূর্ণ এলাকায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে। এছাড়া পূজামণ্ডপে হামলা বা ভাঙচুরের ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আহ্বান জানানো হয়।
ডাকসু নেতারা বলেন, অতীতে প্রতিমা ভাঙচুরসহ বিভিন্ন ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার না হওয়ায় নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। দ্রুত বিচার নিশ্চিত হলে ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধ সম্ভব হবে।
স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, পূজা নির্বিঘ্নে সম্পন্ন করতে ইতোমধ্যেই একাধিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে এবং কার্যক্রম চলমান রয়েছে। সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে সরকার এ বিষয়ে কাজ করছে।
ডাকসু ভিপি আবু সাদিক কায়েম বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত। জুলাই বিপ্লবের পর বিশ্ব দরবারে আমরা নতুন ইতিহাস গড়ার সুযোগ পেয়েছি। আইনশৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে শিক্ষার্থীসহ সর্বস্তরের মানুষকে দায়িত্বশীল আচরণের মাধ্যমে এ সম্প্রীতি অক্ষুণ্ণ রাখতে হবে।
ডাকসুর জিএস এস এম ফরহাদ বলেন, আমরা পূজার নিরাপত্তা নিয়ে বিভিন্ন উদ্বেগ ও প্রস্তাব স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে উপস্থাপন করেছি। গতকাল জগন্নাথ হল, শিববাড়ি মন্দির ও ঢাকেশ্বরী মন্দিরের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেছি। হিন্দু ধর্মাবলম্বীদের নিরাপদ পূজা নিশ্চিত করতে তাদের সুপারিশসমূহও উপস্থাপন করা হয়েছে। পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক ইতিহাসের অন্যতম গুরুতর তোফাজ্জল হত্যাকাণ্ড ও সাম্য হত্যাকাণ্ডের দ্রুত বিচার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
তিনি জানান, এ বিষয়ে প্রকৃত তথ্য ও তদন্ত প্রতিবেদন শিগগিরই প্রকাশের আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা।
সাক্ষাৎকালে আরও উপস্থিত ছিলেন, ডাকসুর সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ, মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক ফাতিমা তাসনিম জুমা এবং কার্যনির্বাহী সদস্য সর্ব মিত্র চাকমা।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলছে ব্রাজিল বনাম জাপান ম্যাচ, LIVE দেখুন এখানে
- আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় দেখবেন সরাসরি?
- প্রিপেইড মিটার নিয়ে বিদ্যুৎ বিভাগের নতুন নির্দেশনা
- আজকের খেলার সময়সূচি (২৭ জুন)
- ব্রাজিল বনাম স্কটল্যান্ড -সরাসরি দেখুন এখানে (LIVE)
- সম্পর্কটি আর সেই জায়গায় নেই, জানিয়ে বিচ্ছেদের ঘোষণা
- ব্রাজিল-জাপান লড়াই ঘিরে উত্তেজনা, কখন শুরু হবে ম্যাচ
- জাবির নারী ওয়াশরুমে গোপনে ভিডিও, বহিরাগত আটক
- আজকের খেলার সময়সূচি (২৯ জুন)
- আজ ব্রাজিল বনাম জাপান ম্যাচ, যেভাবে ফ্রি লাইভ দেখবেন
- ইকুয়েডরকে হারিয়ে শেষ ষোলোয় মেক্সিকো
- ইকুয়েডরের বিপক্ষে প্রথমার্ধেই দুই গোলে এগিয়ে মেক্সিকো
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুন)
- বর্ণাঢ্য আয়োজনে ‘ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস-২০২৬’ উদ্যাপিত
- গ্রুপ সেরার লড়াইয়ে আজ ফ্রান্স বনাম নরওয়ে, যেভাবে দেখবেন ম্যাচ