ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
জুবিন গর্গকে নিয়ে যা বললেন মোদি
বিনোদন ডেস্ক: ভারতের শীর্ষ সংগীতশিল্পী জুবিন গর্গ, যিনি ‘ইয়া আলি’ গানটির জন্য বিশেষভাবে পরিচিত, মৃত্যুর পরও দেশের হৃদয়ে উজ্জ্বল স্মৃতি রেখে গেছেন। গত ১৯ সেপ্টেম্বর সিঙ্গাপুরে পানিতে ডুবে ৫২ বছর বয়সে তাঁর আকস্মিক মৃত্যু ঘটলে শুধু আসাম নয়, পুরো ভারত শোকস্তব্ধ হয়ে পড়ে। আসামের সরকার তিন দিনের রাষ্ট্রীয় শোকও ঘোষণা করেছিল।
প্রয়াত গায়ককে শ্রদ্ধা জানাতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ‘মন কি বাত’ অনুষ্ঠানে বিশেষভাবে উল্লেখ করেছেন। ভূপেন হাজারিকার জন্মবার্ষিকীতে অনুষ্ঠিত অনুষ্ঠানে মোদি বলেন, জুবিন গর্গ ছিলেন অসমের সংস্কৃতি ও ঐতিহ্যের এক উজ্জ্বল রত্ন। তিনি চিরকাল মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন।
নিজের অফিসিয়াল এক্স হ্যান্ডলে প্রধানমন্ত্রী লিখেছেন, “জুবিন গর্গ ছিলেন অসমের সংস্কৃতি ও ঐতিহ্যের এক উজ্জ্বল রত্ন। তিনি চিরকাল মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন।” এছাড়া, তিনি অসমে ‘মন কি বাত’ শুনতে আসা মানুষের ভিডিওও শেয়ার করেন।
মোদি আরও উল্লেখ করেন, “আজ আমরা ভূপেন হাজারিকার জন্মদিন উদযাপন করছি, কিন্তু কয়েক দিন আগে জুবিন গর্গের মৃত্যুতে সবাই শোকাহত। তিনি ছিলেন একজন জনপ্রিয় গায়ক, যার সঙ্গীত সারা দেশে ছাপ রেখেছে। অসমের সংস্কৃতির সঙ্গে তার গভীর সম্পর্ক ছিল, এবং তার সঙ্গীত ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করবে।”
অসমীয়াতেও মোদি বলেন, “জুবিন ছিলেন কোহিনূর, অসমীয়া সংস্কৃতির উজ্জ্বলতম রত্ন। তিনি হয়তো শারীরিকভাবে আমাদের মাঝে নেই, কিন্তু চিরকাল আমাদের হৃদয়ে থাকবেন।”
প্রয়াত গায়কের প্রতি শ্রদ্ধা জানাতে আসাম সরকার বিশেষ পরিকল্পনা নিয়েছে। জুবিনের অস্থি অনলাইন আবেদন পদ্ধতির মাধ্যমে বিতরণ করা হবে। এছাড়া, তার শৈশবের স্মৃতিবিজড়িত কামারকুচিতে, যেখানে রাষ্ট্রীয় সম্মানে শেষকৃত্য সম্পন্ন হয়েছে, একটি স্মৃতিসৌধ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।
এমজে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম স্পেন ম্যাচ শুরু, LIVE দেখুন এখানে
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল ম্যাচ সরাসরি দেখবেন যেভাবে
- ২০৩০ বিশ্বকাপেও কি খেলবেন মেসি? যা বললেন স্কালোনি
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডের ম্যাচ, এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- আজ আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: মোবাইলে যেভাবে দেখবেন ম্যাচ
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল খেলা শুরু, LIVE দেখুন এখানে
- আজকের খেলার সময়সূচি (১৫ জুলাই)
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: জানুন লাইভ দেখার উপায়
- বিশ্বকাপ জিতলে কত টাকা পাবে চ্যাম্পিয়ন দল? জানুন বিস্তারিত
- বিশ্বকাপ ফাইনাল: কবে, কখন ও কোথায় হবে ম্যাচ?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল ম্যাচ যেভাবে দেখবেন
- মেসির সঙ্গে কী হয়েছিল? ম্যাচ শেষে জানালেন বেলিংহাম
- আজকের খেলার সময়সূচি (১৭ জুলাই)
- ফাইনালে কে জিতবে আর্জেন্টিনা নাকি স্পেন, জানাল এআই
- আর্জেন্টিনা বনাম স্পেন বিশ্বকাপ ফাইনাল: সরাসরি দেখবেন যেভাবে