ঢাকা, শনিবার, ১৫ আগস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩
‘পিপলস পাওয়ার পার্টি’ নামে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের রাজনীতিতে ‘পিপলস পাওয়ার পার্টি’ নামে একটি নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটেছে।
শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে জাতীয় প্রেস ক্লাবের মওলানা আকরম খাঁ মিলনায়তনে ‘আগ্রাসন প্রতিরোধী ও সার্বভৌমত্বের প্রহরীদের নতুন দলের আত্মপ্রকাশ’ শীর্ষক এক অনুষ্ঠানে দলটির নাম ঘোষণা করা হয়। দলটির সভাপতি জাবেদ আলী এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এবং ইঞ্জিনিয়ার এস ফাহিম প্রধান অতিথির বক্তব্য দেন।
দলীয় নেতারা জানান, জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানো এবং দেশের স্বাধীনতার প্রকৃত স্বার্থ রক্ষার লক্ষ্যেই তারা এই উদ্যোগ নিয়েছেন। বক্তারা অভিযোগ করেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীনতা অর্জিত হলেও পার্শ্ববর্তী দেশ ভারত নানা উপায়ে বাংলাদেশের সার্বভৌমত্ব ক্ষুণ্ন করেছে। তারা সীমান্ত হত্যা, পানিবণ্টন এবং প্রতিবছর বন্যায় ভাসিয়ে দেওয়ার মতো ঘটনার মাধ্যমে "আগ্রাসন" চালিয়েছে বলে উল্লেখ করেন।
নেতাদের দাবি, ১৯৪৭ সালের পর থেকে এ দেশের মানুষের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়ন হয়নি। বরং রাজনৈতিক দলগুলো ক্ষমতায় গিয়ে নিজেদের স্বার্থ হাসিল করেছে এবং দুর্নীতি করে প্রশাসনকে অকার্যকর করেছে। এরই ধারাবাহিকতায় ২০২৪ সালের জুলাই অভ্যুত্থান সংঘটিত হয় বলে তারা উল্লেখ করেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন মুখ্য সংগঠক ফয়সাল আহমদ, উপদেষ্টামণ্ডলীর সদস্য ডা. হারুন অর রশীদ, অধ্যাপক ইমরান হোসেন খান, অধ্যাপক সুরাইয়া হোসেন, সালাহ উদ্দীন মজুমদার, মোহাম্মদ উজ্জ্বল, আহমেদ হাসান হাফিজ ও মহিউদ্দিন। এ সময় দলের ঘোষণাপত্র পাঠ করেন মেহেদী আনোয়ার পাটোয়ারী।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের জুলাইয়ের বেতন ফাইল চূড়ান্ত
- এসএসসির ফল পুনঃনিরীক্ষণে আবেদন করবেন যেভাবে
- মালয়েশিয়াকে ৮৯ রানে হারিয়ে সিরিজে এগিয়ে বাংলাদেশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৯ আগস্ট)
- দাখিল ও কারিগরি বোর্ডের ফল দেখবেন যেভাবে
- আজকের বাজারে স্বর্ণের দাম (১০ আগস্ট)
- এসএসসির ফল পুনঃনিরীক্ষণ নিয়ে যা জানালেন শিক্ষামন্ত্রী
- একাদশে ভর্তি: আবেদন ও প্রক্রিয়া জানুন
- পরীক্ষায় ফেল বা খারাপ করার পর শিক্ষার্থীদের করণীয় কী
- ১৯তম নিবন্ধন থেকে শিক্ষক নিয়োগে সুপারিশ করবে না এনটিআরসিএ
- নতুন নিয়মে এসএসসির খাতা চ্যালেঞ্জ করবেন যেভাবে
- এসএসসিতে ফেলের হার ৩৭.৭৫ শতাংশ
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাবেক মহাসচিব রঞ্জন কর্মকার আর নেই
- জুনিয়র বৃত্তি পরীক্ষার নতুন সূচি প্রকাশ
- বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডে ৪৮ পদে নিয়োগ, আবেদন শুরু ১১ আগস্ট