ঢাকা, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩
মাদ্রিদে মৌলভীবাজার অ্যাসোসিয়েশনের অভিষেক
নিজস্ব প্রতিবেদক: স্পেনের রাজধানী মাদ্রিদে জমকালো আয়োজনের মধ্য দিয়ে মৌলভীবাজার জেলা অ্যাসোসিয়েশন ইন স্পেনের নতুন কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গত বুধবার (২৪ সেপ্টেম্বর) মাদ্রিদের গ্রাম বাংলা রেস্টুরেন্টে অনুষ্ঠিত এই অভিষেক আয়োজনে স্থানীয় কমিউনিটির শীর্ষ নেতৃবৃন্দ এবং বিপুলসংখ্যক প্রবাসী মৌলভীবাজারবাসী অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নতুন কমিটির সভাপতি আবুল কালাম শিপলু এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক আব্দুল কারীম শিপন। এতে বক্তব্য রাখেন— বাংলাদেশ অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি কাজী এনায়েতুল করিম তারেক, সাবেক সাধারণ সম্পাদক কামরুজ্জামান সুন্দর, নির্বাচন কমিশনের সাবেক সদস্য সাইদ মিয়া, গ্রেটার সিলেট অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি আবদুল মুজাক্কির, সাবেক উপদেষ্টা আব্দুল কাইয়ুম মাসুক, সাবেক সাংগঠনিক সম্পাদক আসাদ আলী, সাবেক সিনিয়র সহ সভাপতি আমিনুর রশিদ রাজু, সাবেক সাধারণ সম্পাদক সিপার আহমেদ ও বর্তমান আহ্বায়ক মাওলানা আব্দুর রাজ্জাকসহ অনেকে।
এছাড়া অনুষ্ঠানে আরও বক্তব্য দেন যুগ্ম আহ্বায়ক এইচ এম দবির তালুকদার, যুগ্ম সচিব বদরুল কামালী, যুগ্ম সাধারণ সম্পাদক আবু জাফর রাসেল, সিলেট জেলা অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ছানুর মিয়া সাদ, মৌলভীবাজার জেলা অ্যাসোসিয়েশনের সাবেক উপদেষ্টা আব্দুল মোতালেব বাবুল, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জাবেদ আতিক, সাংগঠনিক সম্পাদক মামুনুর রশিদ, দপ্তর সম্পাদক শাহাজান আহমদ খোকন, শিক্ষা ও প্রকাশনা সম্পাদক সাইদুর রহমান বাবর, অফিস সম্পাদক সানী আহমদ, অর্থ সম্পাদক তাজুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।
আরও বক্তব্য রাখেন হবিগঞ্জ জেলা অ্যাসোসিয়েশন স্পেনের সিনিয়র সহ সভাপতি হাফিজ মিয়া, ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এস এম মাসুদ এবং বাইতুল মোকাররম মসজিদ কমিটির সাধারণ সম্পাদক আলামিন মিয়া। অনুষ্ঠানে ৫১ সদস্য বিশিষ্ট নতুন কমিটির নেতাদের পরিচয়ও তুলে ধরা হয়।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- বাংলাদেশকে ৩০৫ রানের লক্ষ্য দিল আফগানিস্তান, জবাবে ১৬৯ রান
- বিআইডব্লিউটিসি ও মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
- সৌদি আরবে দুই বাংলাদেশির মৃ/ত্যুদণ্ড কার্যকর
- এসএসসি-এইচএসসিতে ফেল করলে ফের পরীক্ষা, এরপর কারিগরি শিক্ষা
- সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান
- শনিবার ঢাকায় বন্ধ যেসব মার্কেট ও দোকানপাট
- খুলনায় ৩০ কেজি ধানে তৈরি দুর্গাপ্রতিমা দেখতে ভিড়
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৩ অক্টোবর)
- হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন