ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
শান্তিপূর্ণ দুর্গোৎসব নিশ্চিতে ৪৩০ প্লাটুন বিজিবি মোতায়েন
নিজস্ব প্রতিবেদক: আসন্ন দুর্গাপূজা ঘিরে সারাদেশে পূজামণ্ডপগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে নজরদারি জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রাজধানীসহ সারাদেশে ২ হাজার ৮৫৭টি পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিতে ৪৩০ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।
শনিবার (২৭ সেপ্টেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে বিজিবি সদর দপ্তর জানায়, পূজা উৎসবকে ঘিরে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সীমান্তবর্তী এলাকায় ২৪টি বেইজ ক্যাম্প স্থাপন করা হয়েছে। পাশাপাশি গোয়েন্দা তৎপরতা বাড়ানো হয়েছে এবং সীমান্ত এলাকায় বিশেষ টহল কার্যক্রমও চলছে।
তথ্য অনুযায়ী, বিজিবির নিরাপত্তা বলয়ের আওতায় সীমান্তবর্তী ও পার্বত্য অঞ্চলে রয়েছে ১ হাজার ৪১১টি পূজামণ্ডপ। সীমান্তের বাইরের এলাকায় রয়েছে আরও ১ হাজার ৪৪৬টি মণ্ডপ। এর মধ্যে ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুর সিটি করপোরেশন এলাকায় ৪৪১টি, চট্টগ্রাম মহানগরী ও পার্শ্ববর্তী এলাকায় ৬৯৪টি এবং দেশের অন্যান্য এলাকায় ৩১১টি পূজামণ্ডপ।
বিজিবি জানিয়েছে, দুর্গাপূজা উপলক্ষে যে কোনো ধরনের নাশকতা বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি প্রতিরোধে গোয়েন্দা নজরদারি বাড়ানোর পাশাপাশি স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয় রেখে কাজ করছে তারা।
সংস্থাটি আরও জানায়, বাঙালি হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা যাতে নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে উদযাপিত হয়, সে লক্ষ্যে তারা সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে। জাতীয় শান্তি, নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় বিজিবি সবসময় অঙ্গীকারবদ্ধ।
এমজে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)