ঢাকা, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩
পূর্বাচল থেকে ফিরে এল জুলাই যোদ্ধা
নিজস্ব প্রতিবেদক :নিখোঁজের প্রায় ১০৪ ঘণ্টা পর রাজধানীর পূর্বাচল থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক যুগ্ম আহ্বায়ক কে. এম. মামুনুর রশিদকে উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) জুলাই রেভ্যুলুশনারি এলায়েন্সের ফেসবুক পেজে এ তথ্য নিশ্চিত করা হয়।
পোস্টে বলা হয়েছে, “কয়েকদিন আগে নিখোঁজ হওয়া জুলাই যোদ্ধা মামুন ভাই পূর্বাচল সেক্টর ওয়ান মসজিদে আছেন, প্রস্তাবিত শেখ হাসিনা স্টেডিয়ামের পাশে। তাকে উদ্ধারের জন্য রওনা দিচ্ছি আমরা।” অন্য একটি পোস্টে জানানো হয়, “মামুনকে উত্তরায় নিয়ে আসা হয়েছে। একটি সরকারি হাসপাতালে তার চিকিৎসা দেওয়া হচ্ছে। সে এখনও ট্রমায় আছে। প্রধান লক্ষ্য তাকে সুস্থ অবস্থায় নিয়ে আসা।” ডিসি উত্তরা এবং তার টিম তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে এসেছে।
উল্লেখ্য, গত রোববার (২১ সেপ্টেম্বর) ভোরে তুরাগ থানার হানিফ আলী মোড় এলাকার নিজ বাসা থেকে নিখোঁজ হন কে. এম. মামুন। তিনি তুরাগ থানা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কমিটির সাবেক যুগ্ম আহ্বায়ক এবং জুলাই আন্দোলনে উত্তরা এলাকায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলেন।
নয়ন/ ডুয়া
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- ৩৯ পদে ১০০ জনকে নিয়োগ দেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৯ সেপ্টেম্বর)
- স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ সালমান মুক্তাদিরের
- সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য সুখবর
- ৪৩ পদে নিয়োগ দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, আবেদন অনলাইনে
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- তিন পদে ৩৫ জনকে নিয়োগ দেবে নৌপরিবহণ মন্ত্রণালয়
- এইচএসসি উত্তীর্ণদের বৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক, জানুন বিস্তারিত
- মাসে ৩৫শ রিঙ্গিত বৃত্তিতে মালায়ায় পিএইচডির সুযোগ