ঢাকা, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩
হোয়াটসঅ্যাপে যুক্ত হলো নতুন ফিচার
ডুয়া ডেস্ক: হোয়াটসঅ্যাপের নতুন ফিচার ব্যবহারকারীদের বার্তাকে যেকোনো ভাষায় রিয়েল টাইমে অনুবাদ করতে সহায়তা করবে। এবার আর বিদেশি বা অপরিচিত ভাষার মেসেজ বুঝতে গিয়ে মাথা ঘামাতে হবে না। নতুন আপডেটের মাধ্যমে ব্যবহারকারীরা সরাসরি চ্যাটের মধ্যে ভাষা পরিবর্তন করে মেসেজ পড়তে পারবেন।
অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা প্রথমে ছয়টি ভাষায়—ইংরেজি, স্প্যানিশ, হিন্দি, পর্তুগিজ, রাশিয়ান ও আরবি—অনুবাদ সুবিধা পাবেন। আইওএস ব্যবহারকারীরা ১৯টির বেশি ভাষায় অনুবাদের সুবিধা পাবেন। বার্তা অনুবাদ করতে কোনো মেসেজ চেপে ধরে “Translate” অপশন বেছে নিতে হবে। ব্যবহারকারীরা চাইলে ভবিষ্যতের চ্যাটের জন্য স্বয়ংক্রিয় অনুবাদও চালু করতে পারবেন।
মেটা জানিয়েছে, অনুবাদ প্রক্রিয়া ব্যবহারকারীর ডিভাইসে সম্পন্ন হবে, ফলে প্রাইভেসি ও এন্ড-টু-এন্ড এনক্রিপশন নিশ্চিত থাকবে। হোয়াটসঅ্যাপ বিশ্বব্যাপী ১৮০টিরও বেশি দেশে ৩ বিলিয়নেরও বেশি মানুষ ব্যবহার করছে এবং এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা আরও সহজে বিভিন্ন ভাষায় যোগাযোগ করতে পারবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের জন্য জরুরি বিজ্ঞপ্তি
- অস্থায়ী কার্যালয়ে যাওয়া নিয়ে শিক্ষার্থীদের যে নির্দেশনা দিল সেন্ট্রাল ইউনিভার্সিটি
- ঢাবির গোপন ও স্পর্শকাতর নথি পাচারের দায়ে অফিস সহায়ক জসিম গ্রেপ্তার
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অনার্স চতুর্থ বর্ষের নিবন্ধন শুরু
- জাতীয় সংসদ সচিবালয়ে ২৮ পদে ১৫৫ জনের চাকরির সুযোগ
- ঢাবি ছাত্রলীগের সহ-সভাপতি গ্রেপ্তার
- ঢাবি ক্যাম্পাসের নিরাপত্তা জোরদারে জরুরি নির্দেশনা
- দেশের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত?
- ঢাবির ছয় সহকারী প্রক্টরের পদত্যাগের সিদ্ধান্ত, তিনজনের পদত্যাগ
- ঢাবির ভর্তি আবেদন শুরু আজ
- ঢাবি সিনেট ভবনের সামনে ককটেল বিস্ফোরণ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সময়সূচি নিয়ে যা জানা গেল
- অবশেষে মুখ খুললেন আমির হামজা
- আজকের খেলার সময়সূচি (৮ নভেম্বর)
- বিয়ের আগে হবু জীবনসঙ্গীকে নিয়ে ফেসবুকে জুমার পোস্ট