ঢাকা, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রাহায়ণ ১৪৩৩
নতুন নামে শুরু হচ্ছে 'বাংলাদেশ প্রিমিয়ার লিগ'
স্পোর্টস ডেস্ক: দেশের শীর্ষ স্তরের পেশাদার ফুটবল লিগ নতুন নামে 'বাংলাদেশ ফুটবল লিগ (বিএফএল)' হিসেবে শুক্রবার (২৬ সেপ্টেম্বর) থেকে শুরু হচ্ছে। এটি পেশাদার লিগের সতেরতম আসর হলেও, পৃষ্ঠপোষকহীনতার কারণে অনেকটাই নীরবে মাঠে গড়াচ্ছে। ২০০৭ সালে 'বি' লিগ নামে শুরু হয়ে, পরবর্তীতে 'বাংলাদেশ লিগ' এবং 'বাংলাদেশ প্রিমিয়ার লিগ' নামে পরিচিতি পাওয়ার পর, এবার তৃতীয়বারের মতো এই লিগের নামকরণ করা হলো 'বাংলাদেশ ফুটবল লিগ'।
বাফুফের একটি সূত্র জানিয়েছে, এবারের লিগের জন্য নতুন পৃষ্ঠপোষক পাওয়া গেলেও, শুক্রবার খেলা শুরু হওয়ার আগের রাতেও বাফুফে সেই প্রতিষ্ঠানের নাম প্রকাশ করেনি। এমনকি ফেডারেশন কাপের প্রথম দুটি ম্যাচও স্পন্সরের নাম ছাড়াই অনুষ্ঠিত হয়েছে। স্পন্সর মানি নিয়ে এখনো টানাপড়েন চলায় লিগের লোগোও সরবরাহ করা সম্ভব হয়নি। এই পরিস্থিতিতে দেশের সর্বোচ্চ লিগ নতুন নাম নিয়ে অনেকটাই নীরবে যাত্রা শুরু করছে।
আগের ১৬ বারের মধ্যে আবাহনী সর্বাধিক ৬ বার, বসুন্ধরা কিংস পাঁচবার, শেখ জামাল ধানমন্ডি ক্লাব তিনবার এবং শেখ রাসেল ক্রীড়া চক্র ও মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড একবার করে চ্যাম্পিয়ন হয়েছে। ২০১৯-২০ মৌসুমটি করোনার কারণে মাঝপথে বাতিল হয়েছিল।
বর্তমান চ্যাম্পিয়ন মোহামেডান স্পোর্টিং ক্লাবকে প্রথম ম্যাচ অ্যাওয়ে দেওয়া হয়েছে, যা নিয়ে তারা বাফুফে সভাপতির কাছে লিখিত অভিযোগ জানিয়ে প্রফেশনাল লিগ ম্যানেজমেন্ট কমিটির পুনর্গঠন দাবি করেছে। শনিবার তারা বসুন্ধরা কিংস অ্যারেনায় ফর্টিস এফসির বিপক্ষে লিগের প্রথম ম্যাচ খেলবে। রানার্সআপ আবাহনীও তাদের প্রথম ম্যাচ হোমে পায়নি। শুক্রবার মুন্সিগঞ্জে তারা রহমতগঞ্জের বিপক্ষে খেলবে।
শুক্রবার লিগের উদ্বোধনী দিনে নতুন ভেন্যু মানিকগঞ্জে ফকিরেরপুল ইয়ংমেন্স আরামবাগ ক্রীড়া সংঘের বিপক্ষে খেলবে। প্রথম রাউন্ডের দ্বিতীয় দিনে শনিবার অন্য দুটি ম্যাচে বসুন্ধরা কিংস গাজীপুরে পিডব্লিউডির বিপক্ষে এবং ব্রাদার্স ও পুলিশ মুন্সিগঞ্জে মুখোমুখি হবে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের জন্য জরুরি বিজ্ঞপ্তি
- অস্থায়ী কার্যালয়ে যাওয়া নিয়ে শিক্ষার্থীদের যে নির্দেশনা দিল সেন্ট্রাল ইউনিভার্সিটি
- ঢাবির গোপন ও স্পর্শকাতর নথি পাচারের দায়ে অফিস সহায়ক জসিম গ্রেপ্তার
- জাতীয় সংসদ সচিবালয়ে ২৮ পদে ১৫৫ জনের চাকরির সুযোগ
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অনার্স চতুর্থ বর্ষের নিবন্ধন শুরু
- ঢাবি ছাত্রলীগের সহ-সভাপতি গ্রেপ্তার
- ঢাবি ক্যাম্পাসের নিরাপত্তা জোরদারে জরুরি নির্দেশনা
- ঢাবির ভর্তি আবেদন শুরু আজ
- ঢাবির ছয় সহকারী প্রক্টরের পদত্যাগের সিদ্ধান্ত, তিনজনের পদত্যাগ
- ঢাবি সিনেট ভবনের সামনে ককটেল বিস্ফোরণ
- এসএসসি পাসেই নিয়োগ দেবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সময়সূচি নিয়ে যা জানা গেল
- পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরুর সম্ভাব্য সময় জানাল ইউজিসি
- অবশেষে মুখ খুললেন আমির হামজা
- বিয়ের আগে হবু জীবনসঙ্গীকে নিয়ে ফেসবুকে জুমার পোস্ট