ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩
সোনার খনিতে আটকা পড়ে দ.আফ্রিকায় শতাধিক শ্রমিক নিহত
ডুয়া ডেস্ক: দক্ষিণ আফ্রিকার একটি পরিত্যক্ত সোনার খনিতে দুর্ঘটনায় শতাধিক শ্রমিক নিহত হওয়ার খবর পাওয়া গেছে। মাইনিং অ্যাফেক্টেড কমিউনিটিস ইউনাইটেড ইন অ্যাকশন (ম্যাকুয়া) সংস্থা এই তথ্য নিশ্চিত করেছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, উদ্ধারকারীরা ইতিমধ্যে বেশ কয়েকটি মরদেহ উদ্ধার করেছে। উদ্ধার অভিযান এখনও চলমান। আশঙ্কা করা হচ্ছে, খনির ভিতরে আরও অনেক শ্রমিক আটকা পড়েছেন।
এই পরিত্যক্ত সোনার খনিটি দক্ষিণ আফ্রিকার রাজধানী জোহানেসবার্গ থেকে ১৪০ কিলোমিটার (৯০ মাইল) দক্ষিণ-পশ্চিমে, স্টিলফন্টেইনের কাছে অবস্থিত। স্থানীয়ভাবে এটি ‘বাফেলসফন্টেইন’ সোনার খনি নামে পরিচিত। সোমবার উদ্ধারকারীরা খনির ভেতরে একটি বড় খাঁচা পাঠিয়েছিলেন।
দক্ষিণ আফ্রিকান ন্যাশনাল সিভিকস অর্গানাইজেশনের মুখপাত্র মজুকিসি জাম জানিয়েছেন, ‘‘উদ্ধার অভিযান ভালোভাবে চলছে। এখন পর্যন্ত সাতজনকে উদ্ধার করা হয়েছে।’’
ম্যাকুয়া গোষ্ঠীর মুখপাত্র সাবেলো মঙ্গুনি বলেন, ‘উদ্ধার করা শ্রমিকের সঙ্গে একটি মোবাইল ফোনও পাওয়া গেছে। সেখানে ধারণ করা দুটি ভিডিওতে দেখা গেছে, মাটির নিচে প্লাস্টিকে মোড়ানো ডজন ডজন মৃতদেহ পড়ে আছে। এ থেকে আশঙ্কা করা হচ্ছে, সেখানে মৃতের সংখ্যা শতাধিক হবে। সম্ভবত অনাহার কিংবা পানিশূন্যতায় তারা মারা গেছেন।’
পুলিশ জানিয়েছে, খনিটি পরিত্যক্ত হওয়ায় সেখানে প্রবেশ করা অবৈধ ছিল, ফলে গ্রেপ্তার হওয়ার ভয়ে অনেক শ্রমিক খনি থেকে বের হতে চাননি।
সাবেলো মঙ্গুনি আরও জানান, সরকারি উদ্ধার অভিযানে এ পর্যন্ত ৯টি মরদেহ উদ্ধার হয়েছে এবং ২৬ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
তবে দক্ষিণ আফ্রিকার পুলিশ বিভাগের মুখপাত্র সাবাটা মকগওয়াবোনে বলেছেন, ‘‘এখনও উদ্ধার হওয়া মৃতদেহের সংখ্যা এবং জীবিত উদ্ধার হওয়া ব্যক্তিদের সংখ্যা যাচাই করা হচ্ছে। তাই প্রকৃত সংখ্যা এখনই বলা সম্ভব নয়।’’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ফের বিশ্ববাজারে তেলের দাম বাড়ল
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ