ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩
টানা ৪০ রাতের পর সূর্যোদয় যেখানে
ডুয়া ডেস্ক: রাশিয়ার মুরমানস্কের বাসিন্দারা টানা ৪০ রাত পরে পুনরায় সূর্যের আলো দেখার সৌভাগ্য লাভ করেছেন। শনিবার পূর্বকোণে সূর্য যখন উঁকি দেয় তখন স্থানীয়রা উদযাপন করতে জড়ো হন। ভিডিওতে দেখা যায়, সোলনেচনায়া গোরকায় তারা আনন্দ-উল্লাস করছেন, সূর্যোদয়ের দৃশ্য ধারণ করছেন, নাচছেন এবং ছবি তুলছেন।
স্থানীয় বাসিন্দা স্ভেতলানা নাসোনেনকো উল্লেখ করেন, এটি তার ষষ্ঠ সূর্যোদয় দেখা। উত্তর মেরুর অধিবাসীদের কাছে সূর্যোদয় দেখা একটি ঐতিহ্য হিসেবে বিবেচিত। তারা ৪০ দিন ধরে এর জন্য অপেক্ষা করেন। যদি সূর্য উঁকি না দেয় তবে তারা বুঝে নেন যে এটি কাছাকাছি কোথাও রয়েছে। সূর্যোদয় উদযাপনের এই অনুষ্ঠানের নাম 'ফার্স্ট ডন'।
২০০৭ সাল থেকে প্রতিবছর এই উৎসব পালিত হয়ে আসছে এবং এ বছর প্রায় দুই হাজার মানুষ সূর্যোদয় দেখতে এখানে হাজির হয়েছিলেন। গত বছরের ২ ডিসেম্বর মুরমানস্ক অঞ্চলে পোলার নাইটের শুরু হয় এবং শনিবার স্থানীয় সময় দুপুর ১২টা ২৯ মিনিটে সূর্যোদয়ের মাধ্যমে এই দীর্ঘ পোলার নাইটের সমাপ্তি ঘটে।
আর্কটিক সার্কেলের উত্তরাঞ্চলে পোলার নাইট দেখা যায় যেখানে ২৪ ঘণ্টার বেশি সময় সূর্য দৃষ্টির বাইরে থাকে। তবে মেরুর নিকটবর্তী অঞ্চলে সূর্যের অনুপস্থিতি দীর্ঘস্থায়ী হয়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ফের বিশ্ববাজারে তেলের দাম বাড়ল
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ