ঢাকা, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
প্রতীক নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত কমিশনের: সিইসি
নিজস্ব প্রতিবেদক: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) শাপলা প্রতীক পাবে কি না তা নিয়ে চলমান জল্পনার বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসিরউদ্দিন বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) পরিষ্কারভাবে জানান, কমিশন সব বিষয় আলোচনা করে যথাযথ সিদ্ধান্ত গ্রহণ করবে।
তিনি বলেন, “এর আগে মাহমুদুর রহমান মান্নার নাগরিক ঐক্য শাপলা প্রতীক চেয়ে আবেদন করেছিল। তখন কোনো আলাপ-আলোচনা হয়নি। এখন কেন এত আলোচনা হচ্ছে, তা আমি বুঝতে পারছি না।”
সিইসি আরও বলেন, “এনসিপির পক্ষ থেকে শাপলা প্রতীকের জন্য প্রেরিত চিঠি আমাদের কমিশনে আলোচনা করে করণীয় নির্ধারণ করা হবে। এখনও কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি। সব সিদ্ধান্ত কমিশন সভায় বসে আলোচনা করে নেওয়া হবে। যদি প্রতিটি সিদ্ধান্তের কারণ ব্যাখ্যা করতে চাই, তাহলে কাজ করা কঠিন হয়ে যাবে।”
উল্লেখ্য, বুধবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচন কমিশন ১১৫টি প্রতীক সংরক্ষণের প্রজ্ঞাপন জারি করেছে। এতে জাতীয় নাগরিক পার্টির চাওয়া শাপলা প্রতীক নেই। আওয়ামী লীগের প্রতীক নৌকা তালিকায় থাকলেও তা স্থগিত রয়েছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ছেলে হ/ত্যার নেপথ্যে দুটি কারণ দেখছেন অপ্রতিমের মা
- প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের নিয়োগপত্র, যোগদান ও পদায়নের সূচি প্রকাশ
- যেভাবে হত্যা করা হয় অপ্রতীমকে, আসামিদের জবানবন্দিতে উঠে এল বর্ণনা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২১ সেপ্টেম্বর)
- কোন রুটে কত বাড়ল বাসের ভাড়া
- আজ রাজধানীতে যেসব দোকান-মার্কেট বন্ধ (২০ সেপ্টেম্বর)
- নবম-পে স্কেলে অনলাইনে হবে বেতন নির্ধারণ