ঢাকা, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩
আজ থেকে টানা ৫ দিনের আবহাওয়ার পূর্বাভাস
নিজস্ব প্রতিবেদক: উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উড়িষ্যা–অন্ধ্র উপকূলীয় এলাকায় অবস্থানরত লঘুচাপটি আরও ঘনীভূত হতে পারে। মৌসুমী বায়ুর অক্ষ পূর্ব উত্তর প্রদেশ, বিহার, লঘুচাপের কেন্দ্র এবং বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। বর্তমানে মৌসুমী বায়ু বাংলাদেশে অপেক্ষাকৃত দুর্বল হলেও উত্তর বঙ্গোপসাগরে মাঝারি সক্রিয় অবস্থায় আছে।
প্রথম দিন (২৫ সেপ্টেম্বর)
খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেটের দু-এক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণও দেখা দিতে পারে। দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। দক্ষিণ-পূর্ব/দক্ষিণ দিক থেকে ঘণ্টায় ১০-১৫ কিমি।
আজ ঢাকায় সূর্যাস্ত: সন্ধ্যা ৫টা ৫২ মিনিটে
আগামীকাল সূর্যোদয়: ভোর ৫টা ৪৯ মিনিটে
দ্বিতীয় দিন (২৬ সেপ্টেম্বর)
খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং দেশের অন্যান্য বিভাগে কিছু কিছু জায়গায় বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।
তাপমাত্রা: অপরিবর্তিত থাকতে পারে।
তৃতীয় দিন (২৭ সেপ্টেম্বর)
রংপুর, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেটের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনার কিছু কিছু জায়গায় বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।
তাপমাত্রা: সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা ১–২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।
চতুর্থ দিন (২৮ সেপ্টেম্বর)
রংপুর, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেটের কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনার দু-এক জায়গায় বৃষ্টি হতে পারে।
তাপমাত্রা: সামান্য বাড়তে পারে।
পঞ্চম দিন (২৯ সেপ্টেম্বর)
রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেটের কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশালের দু-এক জায়গায় বৃষ্টি হতে পারে।
তাপমাত্রা: প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
বর্ধিত পূর্বাভাস (পরবর্তী ৫ দিন)
দেশে বৃষ্টিপাতের প্রবণতা আরও বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
গত ২৪ ঘণ্টার বৃষ্টিপাত ও তাপমাত্রা
সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড হয়েছে রাঙ্গামাটিতে ১০৬ মি.মি.
অন্যান্য উল্লেখযোগ্য বৃষ্টিপাত: কুমিল্লা ৩৬ মি.মি., ফেনী ৯ মি.মি., শ্রীমঙ্গল ৮ মি.মি., ফরিদপুর ৮ মি.মি., কুতুবদিয়া ২৮ মি.মি.
সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬.২°সে. (বাঘাবাড়ী)
সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৩.২°সে. (কুতুবদিয়া)
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বর্তমান লঘুচাপ ঘনীভূত হলে উপকূলীয় এলাকায় আরও বৃষ্টি বাড়তে পারে। তাই জনসাধারণকে সতর্ক থাকার পরামর্শ দেয়া হয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)