ঢাকা, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩
পারমাণবিক বোমা নয়, শান্তির পথে তেহরান
আন্তর্জাতিক ডেস্ক: জাতিসংঘের সাধারণ অধিবেশনে ইসরায়েলের আগ্রাসন ও ইউরোপীয় দেশগুলোর ভণ্ডামির তীব্র সমালোচনা করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান। একই সঙ্গে তিনি স্পষ্ট ঘোষণা দিয়েছেন—তেহরান কোনোভাবেই পারমাণবিক বোমা তৈরি করবে না। বুধবার (২৪ সেপ্টেম্বর) আল জাজিরার এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।
জাতিসংঘ অধিবেশনে দেওয়া ভাষণে পেজেশকিয়ান বলেন, ইসরায়েল কেবল দখলদারিত্বেই সীমাবদ্ধ নেই, বরং “গ্রেটার ইসরায়েল” পরিকল্পনার মাধ্যমে প্রতিবেশী দেশগুলোতে ‘বাফার জোন’ তৈরির কৌশল বাস্তবায়ন করছে। প্রায় দুই বছরের গণহত্যা, দুর্ভিক্ষ, দখলকৃত ভূখণ্ডে বৈষম্য ও হামলার পরও তারা আগ্রাসন চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
তিনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আকস্মিক হামলারও নিন্দা জানান, যা ১২ দিনের যুদ্ধের সূত্রপাত ঘটায়। এতে বহু জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা নিহত হওয়ার পাশাপাশি এক হাজারের বেশি ইরানি প্রাণ হারায় বলে দাবি করেন পেজেশকিয়ান। তিনি বলেন, “দেশপ্রেমিক ইরানি জনগণ কখনোই আগ্রাসনের সামনে মাথা নত করবে না।”
ইউরোপীয় শক্তিগুলো সম্পর্কে ক্ষোভ প্রকাশ করে পেজেশকিয়ান বলেন, তারা নিজেদের সৎ পক্ষ দেখাতে চাইলেও বাস্তবে যুক্তরাষ্ট্রের ইশারায় কাজ করছে এবং ইরানের আন্তরিক প্রচেষ্টা ভিন্নভাবে উপস্থাপন করেছে। তার দাবি, ইউরোপীয়রা আইনি বাধ্যবাধকতা এড়িয়ে গিয়ে ইরানের পদক্ষেপকে ভুলভাবে “চুক্তি ভঙ্গ” বলে আখ্যা দিয়েছে।
২০১৫ সালের পারমাণবিক চুক্তি বাস্তবায়নে ব্যর্থতার অভিযোগ তুলেছে যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানি (ই-থ্রি)। তারা সতর্ক করেছে, যদি তেহরান জাতিসংঘ পরিদর্শকদের প্রবেশাধিকার পুনঃস্থাপন না করে এবং সমৃদ্ধ ইউরেনিয়াম নিয়ে উদ্বেগ দূর না করে, তবে নতুন করে নিষেধাজ্ঞা আরোপ হতে পারে। তবে আলোচনার সুযোগ এখনো শেষ হয়ে যায়নি বলেও ইঙ্গিত দিয়েছে ই-থ্রি।
এর আগে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি স্পষ্ট করে বলেন, তেহরান পারমাণবিক অস্ত্র বানাতে চায় না। তবে যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে আলোচনার সম্ভাবনা নেই বলেও তিনি উল্লেখ করেন।
ভাষণের শেষাংশে পেজেশকিয়ান আন্তর্জাতিক সহযোগিতার আহ্বান জানিয়ে বলেন, “ইরান শান্তির সন্ধানে থাকা দেশগুলোর নির্ভরযোগ্য সঙ্গী। একসঙ্গে আমরা সংকটকে সুযোগে রূপান্তর করতে পারি।”
এমজে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলছে ব্রাজিল বনাম জাপান ম্যাচ, LIVE দেখুন এখানে
- ডিআর কঙ্গো বনাম ইংল্যান্ড: সরাসরি দেখুন (LIVE)
- আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় দেখবেন সরাসরি?
- বর্ণাঢ্য আয়োজনে ‘ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস-২০২৬’ উদ্যাপিত
- প্রিপেইড মিটার নিয়ে বিদ্যুৎ বিভাগের নতুন নির্দেশনা
- আজকের খেলার সময়সূচি (২৭ জুন)
- সম্পর্কটি আর সেই জায়গায় নেই, জানিয়ে বিচ্ছেদের ঘোষণা
- ব্রাজিল-জাপান লড়াই ঘিরে উত্তেজনা, কখন শুরু হবে ম্যাচ
- জাবির নারী ওয়াশরুমে গোপনে ভিডিও, বহিরাগত আটক
- আজকের খেলার সময়সূচি (২৯ জুন)
- আজ ব্রাজিল বনাম জাপান ম্যাচ, যেভাবে ফ্রি লাইভ দেখবেন
- ইকুয়েডরকে হারিয়ে শেষ ষোলোয় মেক্সিকো
- ইকুয়েডরের বিপক্ষে প্রথমার্ধেই দুই গোলে এগিয়ে মেক্সিকো
- গ্রুপ সেরার লড়াইয়ে আজ ফ্রান্স বনাম নরওয়ে, যেভাবে দেখবেন ম্যাচ
- ব্রাজিল বনাম জাপান: প্রথমার্ধের খেলা শেষ-দেখুন সরাসরি